Saturday, April 4, 2026

হারের ধাক্কায় একসঙ্গে খেতেও নামলেন না আর্জেন্টিনার ফুটবলাররা!

Date:

Share post:

আর্জেন্টিনাকে হারিয়ে বিরাট জয় পেয়েছে সৌদি আরব। জয়ের উল্লাসে মেতেছে সৌদির ফুটবলাররা। অন্যদিকে সৌদির কাছে হার মানতে পারেনি মেসির দল। দুঃস্বপ্নেও এই হার কল্পনা করতে পারেনি তারা। হারের ধাক্কায় ভেঙে পড়েছে গোটা দল। একসঙ্গে খাওয়া তো দূর ম্যাচ শেষে একে অন্যের সঙ্গে ঠিকমত কথাও বলছেন না আর্জেন্টিনার ফুটবলাররা।

আরও পড়ুন:মেসিদের হারিয়ে বিশ্বকাপে ইতিহাস রচনা, জাতীয় ছুটি ঘোষণা সৌদির রাজার

মঙ্গলবার সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের পর থমথমে হয়ে পড়ে গোটা স্টেডেয়াম। এদিন কাজ করেনি মেসি ‘ম্যাজিক’। আর্জেন্টিনার সংবাদপত্র ‘ক্ল্যারিন’ জানিয়েছে, হারের পরে স্টেডিয়ামের টানেল দিয়ে ঢোকার সময় আর্জেন্টিনার ফুটবলাররা একে অপরের সঙ্গে কথা বলেননি। লুসাইল স্টেডিয়ামের সাজঘরে প্রায় ১ ঘণ্টা বসেছিলেন ফুটবলাররা। সেখানে মেসি মুখ খোলেননি। কিন্তু বাসে ওঠার আগে সাংবাদিকদের সামনে মেসি বলেন, ‘‘আমরা মারা গিয়েছি। এটাই সত্যি। কারণ, আমরা ভাবতে পারিনি এ ভাবে হারব। তিন পয়েন্টের আশায় মাঠে নেমেছিলাম। সব কিছুর একটা কারণ থাকে। সামনে যা আসবে তার জন্য তৈরি থাকতে হবে। আমাদের জিততেই হবে। সবটাই আমাদের উপর নির্ভর করছে।’’

কাতার বিশ্ববিদ্যালয়ের শিবিরে ফেরার পথে বাসের মধ্যেও মুখ খোলেন নেতা মেসি। সতীর্থদের উদ্দেশে মেসি বলেন, ‘‘আমরা জানি এই দলটা কী দিয়ে তৈরি। সেটা আমাদের মাথায় রাখতে হবে। আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে হবে। সামনের দিকে তাকাও।’’

কাতার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে নিজের ঘরে চলে যান মেসি। বাকি ফুটবলাররাও নিজেদের ঘরে যান। একসঙ্গে খেতে নামেননি তাঁরা।

জানা গিয়েছে, নৈশভোজেও খুব একটা কথা বলছিলেন না ফুটবলাররা। তবে তার পরে সমাজমাধ্যমে ফুটবলাররা একে অপরকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। এক হারের ধাক্কায় বদলে গিয়েছে আর্জেন্টিনার অনুশীলনের সময়ও। আগে সন্ধ্যা ৬টা বা কখনও দুপুর ৩টে থেকে অনুশীলন করতেন মেসিরা। কিন্তু বুধবার বেলা ১১টা থেকে অনুশীলন করেছেন তাঁরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...