Saturday, April 4, 2026

অনুব্রতের লটারি রহস্যের সন্ধানে বীরভূমে CBI

Date:

Share post:

গরুপাচার মামলায় এখন জেলবন্দি অনুব্রত মণ্ডল। তাঁর
নামে ১ কোটি টাকার লটারির টিকিটের ‘প্রকৃত’ মালিকানার সন্ধানে আজ, বৃহস্পতিবার বীরভূমে পৌঁছছে সিবিআই। এক কোটি টাকার লটারি আসলে কে পেয়েছিলেন? সেই ব্যক্তির খোঁজেই বড় শিমুলিয়া গ্রামে তল্লাশি অভিযান চালানো হয়।

এদিন বড় শিমুলিয়া গ্রামের শেখ নূর আলির বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এই নূর আলির কাছ থেকেই এক কোটি টাকার লটারির টিকিট অনুব্রত মণ্ডল নগদ টাকায় কিনেছিলেন বলে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন। সিবিআইয়ের ৬ জন আধিকারিকরা শেখ নূর আলিকে জেরাও করেন। তাঁর কাছে থাকা ব্যাঙ্কের বিভিন্ন নথিপত্র দেখতে চাওয়া হয়। আজই তাঁকে শান্তিনিকেতনের রতনকুঠিতে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করে সিবিআই।

প্রসঙ্গত, গরুপাচার মামলায় লটারির মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এবার সেই রহস্যের শিকড়ে পৌঁছতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই জানতে পেরেছে, অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যরা একাধিক লটারি জিতেছেন। আর এই সমস্ত লটারির মাধ্যমেই নাকি লেনদেন হয়েছে কোটি কোটি টাকার! এর আগে অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের মোট পাঁচটি লটারি জেতার হদিশ পেয়ে শুরু হয় তদন্ত। অনুব্রত ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকেও সিবিআই কড়া নজর রেখেছে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...