Sunday, March 15, 2026

খড়গপুরে বিদ্যালয়ের নির্বাচন ঘিরে তুলকালাম

Date:

Share post:

বিদ্যালয়ের নির্বাচন ঘিরে তুলকালাম। মঙ্গলবার ছিল খড়গপুর শহরের তেলেগু বিদ্যাপীঠের পিআইই(PIE) প্রতিনিধি নির্বাচন।দুজন প্রার্থীর একজন স্থানীয় কাউন্সিলর (১৫ নং ওয়ার্ডের) বান্টা মুরলী এবং অন্যজন এলাকারই প্রাক্তন শিক্ষক এম কালি দাস। শিক্ষক এবং অভিভাবক প্রতিনিধি মিলিয়ে ভোটার ছিলেন মাত্র ১১ জন। সহকারী বিদ্যালয় পরিদর্শক (AI)-এর উপস্থিতিতে এবং প্রধান শিক্ষকের পরিচালনায় ভোট সম্পন্ন হয় নির্বিঘ্নে। কিন্তু ফলাফল বের হতেই শুরু হয় বিপত্তি।
৭-৪ ব্যবধানে পরাজিত হন কাউন্সিলর বান্টা মুরলী। এরপরই বিদ্যালয়ে চড়াও হন একদল দুষ্কৃতী। বিজয়ী প্রার্থী এম কালি দাসের দাবি, ওই দুষ্কৃতীরা ফের নির্বাচনের জন্য চাপ দেয়। শেষমেশ তাদের চাপে ফের নির্বাচনের প্রস্তাব মেনে নিয়ে বিদ্যালয়ের তরফে নোটিশ দেওয়া হয়েছে। বিজয়ী প্রার্থী এম.কালি দাস অভিযোগ জানিয়েছেন খড়গপুর টাউন থানায়।
অন্যদিকে, এই ঘটনার বিষয়ে বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, পুরো ঘটনায় আমরা ভীত।আবার নির্বাচনের জন্য নোটিশ দেওয়া হয়েছে। কাউন্সিলর জানিয়েছেন, “আমাকে অভিভাবকরা আগেই পিআইই (PIE) প্রতিনিধি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। স্কুল সেটা মানেনি। নির্বাচনের ফলাফলে গন্ডগোল আছে। তাই, পুনরায় নির্বাচনের নোটিশ দেওয়া হয়েছে।”

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...