Saturday, May 16, 2026

বিতর্ক পিছু ছাড়ছে না সত্যেন্দ্রর! এবার জেলেই এলাহি খাবার, তীব্র কটাক্ষ ধর্মেন্দ্র প্রধানের

Date:

Share post:

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না আম আদমি পার্টির নেতা (Aam Admi Party Leader) সত্যেন্দ্র জৈনের (Satyendra Jain)। সম্প্রতি তিহার জেলে (Tihar Jail) বন্দি তিনি। আর জেলে শুয়েই এক ধ*র্ষক বন্দিকে দিয়ে হাত পা মালিশ করানোকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। পাশাপাশি যে ব্যক্তি আপ নেতাকে মালিশ করছেন তার পরিচয় এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম দেশের রাজনীতি। আম আদমি পার্টির নেতার জেলে শুয়ে মালিশ করানোর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)। আর সেই ভিডিওকে হাতিয়ার করেই এবার ময়দানে নেমে পড়েছে বিজেপি (BJP)। এই ঘটনায় আপ একাধিক যুক্তি খাড়া করলেও তা ধোপে টেকেনি। এমন আবহেই বুধবার তিহার জেলে আপ নেতার আরেকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তাঁর জন্য এলাহি খাবারের আয়োজন করা হয়েছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। এবার জেলের মধ্যে থেকেও অভিযুক্ত সত্যেন্দ্রর ভিভিআইপি ট্রিটমেন্ট (VVIP Treatment) ইস্যুতে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রথমেই বিষয়টি নিয়ে তোপ দাগেন অরবিন্দ কেজরিওয়াল সরকারকে (Aravind Kejriwal Government)। বুধবার দিল্লিতে বিজেপির দফতরে যান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরীওয়াল সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন তিনি। দিল্লির সরকারের বিরুদ্ধে মানুযের আস্থা নষ্ট করার অভিযোগও তোলেন। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সত্যেন্দ্রকে কটাক্ষ করে বলেন, ওঁর ডাক্তার কী ফাইভস্টার হোটেলের (Five Star Hotel) মেনু অর্ডার করার পরমার্শ দিয়েছিলেন। জেলের সমস্ত নিয়ম লঙ্ঘন করে সেখানে ভিআইপি ট্রিটমেন্ট পাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁর ডাক্তার? এরপরই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ওঁরা খুব মিথ্যেবাদী, ভণ্ড।

পাশাপাশি এদিন অরবিন্দ কেজরিওয়াল সরকারকে তীব্র আক্রমণ করে ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেন, মদ (Alcohol) নিয়ে কেজরিওয়াল সরকার যেভাবে দুর্নীতি করেছে তা দিল্লির মানুষ কোনোদিনও ভুলবে না।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...