Friday, June 26, 2026

বিদেশি পর্যটকরা বেশি আসুন বাংলায়: রাজ্যে পর্যটনের উন্নয়নের কথা জানিয়ে মন্তব্য মমতার

Date:

Share post:

২০১১ প্রথমবার ক্ষমতায় আসার পরেই বাংলার পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই উদ্যোগে পাহাড় থেকে জঙ্গলমহল বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে নতুন নতুন টুরিস্ট স্পট। রাজ্যের বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নে বিভিন্ন কাজ করেছে রাজ্য সরকার। তৃণমূল সরকারের হাত ধরেই বাংলা বিশ্বের পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে বলে বৃহস্পতিবার, বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পর্যটন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন রাষ্ট্রসংঘের মঞ্চ রাজ্যকে সাংস্কৃতিক পর্যটন গন্তব্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র (Tourist Spot) হিসাবে বিশ্বের মধ্যে প্রথম স্থান পেয়েছে এই রাজ্য। সেই স্বীকৃতির প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার চায় বিদেশি পর্যটকরা বেশি করে রাজ্যে আসুন।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম করতে ৩০০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মাহেশ, ফুরফুরা শরিফ, তারকেশ্বরের মত বিভিন্ন তীর্থ স্থানে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে তাঁর সরকার পদক্ষেপ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। জঙ্গল মহলকে কেন্দ্র করে সার্কিট ট্যুরিজমের প্রসার ঘটাতে সরকারের পদক্ষেপের কথাও তিনি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গলমহলে সংযোগকারী ছ’টি রাস্তা নতুন করে তৈরি হয়েছে। অযোধ্যা পাহাড়ে রিসর্ট তৈরি হয়েছে। ঝালদা থেকে ঝাড়গ্রাম সর্বত্র পর্যটনের উন্নতি হয়েছে। জঙ্গলমহলে শান্তি ফিরেছে।

উত্তরবঙ্গের পর্যটন এবং রাস্তাঘাট নিয়ে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ১১ বছর আগে উত্তরবঙ্গে কিছুই ছিল না। এখন সেখানে সচিবালয় থেকে হেলিপ্যাড সবই তৈরি হয়েছে। একাধিক জায়গায় পর্যটকদের কটেজ তৈরি করা হয়েছে। সার্বিক ভাবে উত্তর বঙ্গের পর্যটন ঢেলে সাজানো হচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...