Friday, April 3, 2026

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা, দলে শাহবাজ আহমেদ

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা। তাঁর জায়গায় দলে এলেন বাংলার শাহবাজ আহমেদ। ছিটকে গেলেন যশ দয়ালও। তাঁর জায়গায় দলে এসেছেন কুলদীপ সেন। এমনটাই জানান হল বিসিসিআইয়ের পক্ষ থেকে।

বুধবার বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে এই দু’টি পরিবর্তন করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। জাদেজা এবং যশ দয়ালের পরিবর্ত ক্রিকেটারদের নাম বুধবারই জানিয়ে দেয় বিসিসিআই। জাদেজার ফিটনেস নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। বাংলাদেশ সফরে তাঁর খেলা নিয়েও ছিল সংশয়। জাদেজার হাঁটুর চোট এখনও পুরোপুরি ঠিক হয়নি বলেন জানান হয় বোর্ডের তরফ থেকে। এছাড়াও বলা হয়েছে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, এশিয়া কাপের সময়ে জাদেজা হাঁটুতে চোট পেয়েছিলেন। তাঁর অস্ত্রোপচারও করতে হয়েছিল। সেই চোট এখনও সারেনি। টি-২০ বিশ্বকাপও খেলতে পারেননি তিনি। মনে করা হচ্ছিল বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবেন জাড্ডু। কিন্তু চোটের কারণে পাওয়া যাবে না তাঁকে। তার পরিবর্তে শাহবাজ আহমেদের নাম জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী ২৫ নভেম্বর থেকে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামবে ভারত। এই সিরিজের দলে ছিলেন কুলদীপ এবং শাহবাজ। এবার বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের দলেও যোগ দেবেন তাঁরা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...