Saturday, April 4, 2026

বিশ্বকাপে ফের হেয়ার স্টাইল বদলালেন নেইমার

Date:

Share post:

চলতি কাতার বিশ্বকাপে ট্রফি জয়ের অন্যতম ফেভারিট ব্রাজিল। ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় গ্রুপ লিগের প্রথম ম্যাচটি খেলতে নামছে পেলে-রোমারিও-রোনাল্ডোদের দেশ। এবার কাতারে সেলেকাওরা ফাইনালে পৌঁছবে বলেই বিশ্বাস রাফিনহার। শুধু তাই নয়, তিতের দলের অ্যাটাকিং মিডফিল্ডারটির দাবি, টুর্নামেন্টে তাঁরা কমপক্ষে ১০বার জালে বল জড়াবেন। তাই গোলের সেলিব্রেশনও ছকা হয়ে গিয়েছে সাম্বার দেশের ফুটবলারদের।

এদিকে বিশ্বকাপের আসরে ফের হেয়ার স্টাইল বদল করলেন ব্রাজিলের মহাতারকা নেইমার। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামার আগে হেয়ার স্টাইল নিউ লুক দিলেন নেইমার। গত রাশিয়া বিশ্বকাপে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহের মধ্যে চারবার চুলে নতুন ছাঁট দিয়েছিলেন তিনি। তখনও বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। এবারও সেই পথেই হাঁটলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে চুলে নতুন ছাঁট দিয়েছেন নেইমার।

নেইমারের এই নতুন চুলের ছাঁট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট নারিকো। আসল নাম দেইলসন দস রেইস হলেও তিনি নারিকো নামেই পরিচিত। নেইমারের পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিজের পোস্টে নারিকো লিখেছেন, “আস্থা রাখার জন্য ধন্যবাদ নেইমার। এই মুহূর্তের সঙ্গী হতে পেরে গর্ব বোধ করছি। বিশ্বকাপে প্রথম দিন। ঈশ্বর তোমার ব্রাজিল দলের সহায় হউন।”

নারিকোকে নিয়েই কাতারে গিয়েছেন নেইমার। সেখানে গিয়ে চুলে নতুন ছাঁট দিয়ে হাসিমুখে ছবিও তুলেছেন ব্রাজিল তারকা। ২০১৮ বিশ্বকাপেও নারিকোকে নিজের সঙ্গে রাশিয়ায় নিয়ে গিয়েছিলেন নেইমার।

আরও পড়ুন:ক‍্যামেরুনকে ১-০ গোলে হারাল সুইজারল্যান্ড, গোল করেও উচ্ছাস নেই এম্বেলোর

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...