Monday, June 22, 2026

গ্রাহকদের জন্য দুঃসংবাদ! কেবল টিভির খরচে নতুন নিয়ম আনছে ট্রাই

Date:

Share post:

কেবল টিভির খরচে নতুন নিয়ম আনতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India) বা ট্রাই (TRAI)। আগামী ১লা ফেব্রুয়ারী, ২০২৩ থেকে চালু হবে এই নতুন নিয়ম। ট্রাই জানিয়েছে, যে চ্যানেলগুলির (Channel) দাম ১৯ টাকা বা তার বেশি সেগুলিকে গ্রাহক চ্যানেল প্যাকেজের (Package) আওতার বাইরে রাখতে হবে। গ্রাহক ওই চ্যানেলগুলি দেখতে ইচ্ছুক হলে তাকে প্যাকেজের বাইরে গিয়ে আলাদাভাবে কিনতে হবে।

বর্তমানে এই সীমারেখা রয়েছে ১২ টাকা। অর্থাৎ গ্রাহকের পছন্দসই কোনো চ্যানেলের দাম ১২ টাকা বা তার কম হলে তাকে প্যাকেজের মধ্যে রাখা যাবে। নয়া নিয়মে তা বাড়িয়ে করা হলো ১৯ টাকা। জানা যাচ্ছে, ফেব্রুয়ারি থেকে প্রত্যেক গ্রাহক তাদের দ্বারা নির্বাচিত চ্যানেল বা বোকে অনুসারে পরিষেবা পাবেন, এই বিষয়টিও নিশ্চিত করেছে ট্রাই। সমস্ত সম্প্রচারকারীদের জানানো হয়েছে চ্যানেল, চ্যানেলের এমআরপি (MRP) এবং চ্যানেলের বোকে কাঠামোতে কোনো পরিবর্তন আনতে চাইলে তা সম্পর্কে ১৬ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট করে জানাতে হবে।

পাশাপাশি ট্রাই জানিয়েছে, বোকের মূল্য নির্ধারণ করার সময়, সম্প্রচারকারীরা তার অন্তর্ভুক্ত পেড চ্যানেলগুলির এমআরপির (MRP) মোট মূল্য থেকে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় দিতে পারেন গ্রাহকদের।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...