Friday, April 3, 2026

বিশ্বকাপের প্রথম ম‍্যাচেই আটকে গেল উরুগুয়ে

Date:

Share post:

বিশ্বকাপের প্রথম ম‍্যাচেই আটকে গেল উরুগুয়ে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোলশূন‍্য ড্র করল সুয়ারেজ, কাভানিরা। ম‍্যাচে এদিন দুরন্ত পারফরম্যান্স করে দক্ষিণ কোরিয়া।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে সমানে সমানে লড়াই। একের পর এক আক্রমণ চালায় দক্ষিণ কোরিয়া। উরুগুয়ের গোলরক্ষক দুর্দান্ত কিছু সেভ না করলে, আজ ম‍্যাচের ফলাফল অন্য কিছুই হতে পারত। এদিন ম‍্যাচে একের পর এক আক্রমণ চালান সন হিউং মিনরা। তবে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হন তারা। বিরতির একটু আগে উরুগুয়ের দিয়েগো গোদিনের হেড বারে লাগে। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধের চলে একই রকম লড়াই।কোনও দলই সুযোগ তৈরি করতে পারছিল না। তবে ম‍্যাচের শেষ ১০ মিনিটে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। একের পর এক সুযোগ তৈরি করতে থাকে দুই দল। তবে গোলের মুখ শেষ পর্যন্ত কেউ খোলেনি।

আরও পড়ুন:আগামিকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ, তরুণদের প্রতি আস্থা ধাওয়ানের

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...