Tuesday, June 23, 2026

Assembly : সংবিধান দিবসের প্রাক্কালে নবনির্মিত প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনের দ্বারোদঘাটন

Date:

Share post:

২৬ শে নভেম্বর সংবিধান দিবস (Constitution Day)। তবে শনিবার সরকারি ছুটির দিন (Government holiday) হওয়ায় শুক্রবার বিধানসভায় সংবিধান দিবস পালন করা হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ (Mamata Banerjee) সরকারের অন্যান্য মন্ত্রী ও বিধায়করা। পাশাপাশি বিধানসভা চত্বরে নবনির্মিত প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনেরও (Platinum Jubilee Memorial Building) দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

বিধানসভা চত্বরে নবনির্মিত স্মারক ভবন। সংবিধান দিবসের প্রাক্কালে এই ভবন উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অধিবেশনে ভারতের সংবিধানের গুরুত্ব নিয়ে বিশেষ বক্তব্য রাখবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। প্রায় ২৫ কোটি টাকা খরচে তৈরি হয়েছে এই ভবনটি। নবনির্মিত প্ল্যাটিনাম ভবনে থাকছে দুটি অডিটোরিয়াম, যেখানে আসন সংখ্যা প্রায় সাড়ে চারশো। বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এই মুহূর্তে বিধানসভায় মোট ৪১ টি কমিটি আছে। এই কমিটিগুলির যখন বৈঠক হয় তখন সকলের ঠিকমতো জায়গা হয় না। এই নবনির্মিত ভবনে এই ধরনের সমস্যা এড়ানো যাবে বলেই মনে করছেন তিনি। প্ল্যাটিনাম ভবনে থাকছে কনফারেন্স হল, মিটিং রুম এবং মিউজিয়াম। বছরভোর বিধানসভার বিভিন্ন অনুষ্ঠানও অডিটোরিয়ামে করা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...