Monday, April 6, 2026

এখনই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি! ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোল আদলতের

Date:

Share post:

অনুব্রত মণ্ডলকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল জেলা আদালত। শুক্রবার সকালে তাঁকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন আদালতে তৃণমূল নেতার জামিনের আবেদনই জানানো হয়নি। ফলে সিবিআইয়ের আবেদনে মান্যতা দিয়ে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ৯ ডিসেম্বর পর্যন্ত তিনি জেলে থাকবেন। ওইদিন ফের তাঁকে আদালতে পেশ করা হবে।

 আরও পড়ুন: অনুব্রতের লটারি রহস্যের সন্ধানে বীরভূমে CBI

এদিকে ,অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে মরিয়া ইডি।সেই মর্মে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়ে একটি মামলাও করে ইডি। আজ, শুক্রবার তার শুনানি ছিল। কিন্তু দিল্লি যেতে চান না অনুব্রত। তাই ইডির উদ্যোগ ভেস্তে দিতে ময়দানে নেমেছেন অনুব্রতের আইনজীবীও। আজ সেই মামলার শুনানি চলাকালীন আইনজীবীর সওয়াল জবাবে উঠে আসে,ইতিমধ্যেই এ নিয়ে আসানসোল জেলা আদালতে একটি মামলা চলছে। একই ব্যক্তিকে নিয়ে আদও দিল্লি কোর্টে মামলা করার এক্তিয়ার রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই ইডির করা মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি। আগামী ১ ডিসেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে। অর্থ্যাৎ এখনই দিল্লি যাচ্ছেন না অনুব্রত মণ্ডল।

তদন্তের স্বার্থে ইডি আধিকারিকরা তাঁকে আলাদাভাবে জেরা করতে চান। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন ইডি হেফাজতে রয়েছে। তাঁর মুখোমুখি বসিয়ে অনুব্রতকে জেরা করার ভাবনা রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। যদিও তৃণমূল নেতার শারীরিক অবস্থা যেমন, তাতে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া সম্ভব কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...