Monday, April 6, 2026

ব্রাজিলের জার্সির রং বদল ! হলুদ নয় অন্য রঙে রঙিন ছিল ব্রাজিলিয়ান ফুটবলাররা

Date:

Share post:

বৃহস্পতিবার মধ্যরাতের ম্যাচ নিয়ে এখনও চলছে সেলিব্রেশন (Celebration)। মাঠ কাঁপাল হলুদ জার্সি, রাত জাগল বিশ্ব। কিন্তু জানেন কি ব্রাজিলের(Brazil) তারকাদের যে হলুদ রঙের জার্সিতে (yellow jersey) দেখতে আপনি অভ্যস্ত আদপে সেটা নাকি দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের (Brazil) রং ছিলই না!

যেকোনও দেশের প্লেয়ারদের জার্সির রং যেন ম্যাচের আবেগের সঙ্গে মিশে যায়। যেমন আকাশি সাদা মানেই আর্জেন্টিনার মুখ মনে পরে সবার, তেমনই ব্রাজিল মানেই হলুদ। অনেকটা ঘরোয়া ফুটবলের (Football) সবুজ মেরুন বা লাল হলুদের মতো। কিন্তু অনেকেই জানেন না যে এক সময়ে ব্রাজিলের জার্সির রং ছিল নীল-সাদা! তাহলে হলুদের উৎপত্তি কোথা থেকে? সেটা জানতে হলে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ক্রীড়া ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় সালটা ১৯৫৩, তখন একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ব্রাজিল। সেই প্রতিযোগিতায় ব্রাজিলকে বলা হয়েছিল, তাদের জার্সির ডিজাইন জমা দেওয়ার জন্য। কিন্তু ব্রাজিলিয়ানদের জার্সিতে কোনও ভাবেই দেশের প্রাণশক্তির প্রতিফলন ফুটে ওঠেনি । সেই সময় নীল ও সাদার সংমিশ্রণে ব্রাজিলের জার্সির রং করা হয়েছিল। কিন্তু ডিজাইনে খুশি হন নি ব্রাজিলিয়ানরা। সেই প্রতিযোগিতায় বলা হয়েছিল যে, অংশগ্রহণকারী দলের জার্সির রং হতে হবে হলুদ, সবুজ, নীল এবং সাদার মধ্যে। যা দেশের পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। শেষমেষ অনেক আলোচনার পর নানা কম্বিনেশন দেখার পর রং হিসাবে জিতেছিল হলুদই। ব্যাস সেই শুরু হলুদ জার্সির ব্রাজিলিয়ান সফর।

 

Related articles

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...