Tuesday, June 23, 2026

উচ্চশিক্ষায় অবদান, মমতাকে ডি’লিট দিচ্ছে সেন্ট জেভিয়ার্স

Date:

Share post:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta)পর এবার সেন্ট জেভিয়ার্স (St. Xavier’s), ফের সাম্মানিক ডিলিট পেতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রীকে এই সম্মান প্রদান করা হয়। শুধু এই রাজ্যেই নয় ভিন রাজ্য থেকেও সম্মান জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিও (Kalinga Institute of Industrial Technology) বাংলার মুখ্যমন্ত্রীকে (CM) সাম্মানিক ডক্টরেট দিয়েছে। সূত্রের খবর, আগামী ৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে ডি’লিট সম্মানে (D’Litt Honours) ভূষিত করা হবে। সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের (St. Xavier’s University) তরফে এই সংক্রান্ত চিঠিও পাঠানো হয়েছে তাঁকে। সূত্রের খবর, চিঠি পাওয়ার পর সাম্মানিক ডিলিট নিতে সম্মতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০১৮ সালে তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট নিয়েছিলেন তিনি। সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে যে উচ্চ শিক্ষায় অবদানের জন্য মুখ্যমন্ত্রীকে এই সম্মান দেওয়া হবে।

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...