Sunday, April 5, 2026

মোদির সভায় নিরাপত্তা বলয় ভেঙে উড়ল ড্রোন! গ্রেফতার ১

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেদাবাদের সভায় নিরাপত্তা বলয় ভেঙে উড়ল অননুমোদিত ড্রোন।সেটি দেখতেই ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) কর্মীরা গুলি করে সেটি নষ্ট করে দেন। এই ঘটনায় প্রধানমন্ত্রীর সভায় নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করা হয়েছে বলে মনে করছে রাজ্যের গুজরাটের পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:মোদিকে খু*নের ছক কষেছে দাউদ ! কলকাতা থেকে চাঞ্চল্যকর মেসেজ মুম্বই পুলিশের কাছে

ঘটনাটি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ ঘটনাটি ঘটে । অনুমতি ছাড়া কি করে ড্রোনটি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ের ওড়ানো হচ্ছিল, কেন্দ্রের তরফে তার তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।  তদন্তকারীরা জানান, কোনও বিশেষ কারণে ওই ড্রোনটি ওড়ানো হচ্ছিল। এই বিষয়ে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তে নেমেছে।

সামনেই নির্বাচল। তার আগে গুজরাটে বিজেপিকে পুণরায় ক্ষমতায় ফেরাতে জায়গায় জায়গায় সভা করছেন স্বয়ং প্রধানমন্ত্রী।  বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু করে পালানপুর, মোদাসা, দহেগাম এবং বাভলা, এই চারটি সমাবেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী।আর এই সময়ই এমন ঘটনা ঘটে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...