Friday, June 26, 2026

মোদিকে খু*নের ছক কষেছে দাউদ ! কলকাতা থেকে চাঞ্চল্যকর মেসেজ মুম্বই পুলিশের কাছে

Date:

Share post:

ফের শিরোনামে দা*উদ ইব্রাহিম (Da*wood Ibrahim)। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খু*নের ছক কষেছে ডি-কোম্পানি! মুম্বই  পুলিশের (Mumbai Police) কাছে এমনই চাঞ্চল্যকর বার্তা গিয়েছে। এমন মেসেজ পাওয়ার পর পুলিশ ও প্রশাসনের অন্দরে তোলপাড় শুরু হয়ে যায়। বিষয়টি জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। শুরু হয় দৌড়াদৌড়ি।

ঠিক কী ঘটেছিল? গতকাল, সোমবার মুম্বই ট্রাফিক পুলিশের (Mumbai Traffic Police) একটি হোয়াটসঅ্যাপ নম্বরে বেশ কিছু ভয়েস নেসেজ যায়। এক ব্যক্তির নম্বর থেকে সেই ভয়েস মেসেজ পাঠানো হয়। যেখানে বারবার উল্লেখ করা হয়েছে দা*উদের সাগরেদরা খু*ন করতে চায় প্রধানমন্ত্রীকে। সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই পাকিস্তান থেকে ডি-কোম্পানির কিছু লোক ভারতে ঢুকে গা ঢাকা দিয়ে আছে। এমন ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় সংশ্লিষ্ট দফতরের তরফে। গোটা বিষয়টি দিল্লিতে জানানো হয়।

তদন্ত শুরু হয়। প্রথমেই এটা কোনও ভুয়ো বার্তা কিনা দেখতে শুরু করে পুলিশ। হোয়াটসঅ্যাপের লোকেশন ট্র্যাক করে জানতে পারা যায় এটা ভুয়ো তথ্য। মেসেজ প্রেরক একজন মানসিক রোগী। কিছুদিন আগেই কেরলে কাজ করতে গিয়েছিলেন। সেই কাজটিও চলে যায়। আপাতত কলকাতায় রয়েছেন তিনি। কিছুদিন আগে তাঁর ভাইও মারা যায়। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ওই ব্যক্তি কাজের জায়গায় ভূত দেখতে পেতেন। সহকর্মীদের সকলের মনে ভয় ঢোকাতে মিথ্যা প্রচার করতেন যে কারখানায় ভূত আছে। সেই কারণেই কাজটি চলে যায় ওই ব্যক্তির। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...