Friday, June 26, 2026

রক্তা*ক্ত অসম-মেঘালয় সীমান্ত! বাড়ছে মৃ*তের সংখ্যা, একাধিক জেলায় বন্ধ ইন্টারনেট

Date:

Share post:

ফের উত্তেজনা অসম এবং মেঘালয় (Assam Meghalaya) সীমান্তে। মঙ্গলবার গু*লির লড়াইয়ে এক বনরক্ষা কর্মী (Forest Department Worker) সহ কমপক্ষে ৬ জনের মৃ*ত্যু হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে দুই রাজ্যের সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার পরে বাতিল করে দেওয়া হয়েছে মেঘলায়ের চেরি ব্লজম ফেস্টিভ্যাল (Cherry Blossom Festival)। পাশাপাশি এই উৎসবে যে সাহিত্য অনুষ্ঠান (Literary event) হওয়ার কথা ছিল তাও বাতিল করা হয়েছে। একইসঙ্গে ৭ জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবাও (Internet Service)।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার ভোররাতে। এদিন সীমান্তে থাকা মুখরো গ্রামে উত্তেজনা ছড়ায়। তারপরই মেঘলায়ের মুখ্যমন্ত্রী কারনাড সাংমা (CM Conrad Sangma) একটি জরুরী বৈঠক ডাকেন। সেখানকার গ্রাম প্রধান এবং ধর্মীয় নেতাদের এই বৈঠকে ডাকা হয়। বৈঠকে শিলং লিটারারি ফেস্টিভ্যাল (Shillong Literary Festival) বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। মেঘালয় (Meghalaya) রাজ্যের পুলিশের তরফে জানানো হয়েছে, সেখানের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের মুখরো (Mukroh) গ্রামে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। তার জেরে এলাকার শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি পশ্চিম জয়ন্তিয়া পাহাড় এলাকার মতই পূর্ব জয়ন্তিয়া পাহাড়, পূর্ব খাসি পাহাড় (Khasi Hills), রিভই সহ অন্য এলাকার শান্তি বিঘ্নিত হতে এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। ঘটনার পরই সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা না ছড়াতে পারে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।

মেঘালয় পুলিশের অভিযোগ, মঙ্গলবার কাঠ কুড়িয়ে একটি গাড়িতে গ্রামবাসীরা ফিরছিলেন। সন্দেহের কারণে তাদের আটকায় অসমের বনরক্ষীরা। গ্রামবাসীদের চোরাকারবারী সন্দেহ করে গাড়ি লক্ষ্য করে গু*লি চালানো হয়। এদিকে অসমের বনরক্ষীরা গু*লি চালাতেই গাড়ি থেকে নেমে গ্রামবাসীরা চিৎকার শুরু করেন। ছুটে আসেন আসে পাশের গ্রামবাসীরা। গ্রামবাসীদের পাল্টা গু*লিতে আক্রান্ত হয় অসমের বনরক্ষীরাও। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, গু*লির লড়াই বর্তমানে বন্ধ হলেও এলাকার তীব্র উত্তেজনা এখনও রয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...