Saturday, June 20, 2026

ফ্লপ সিনেমা! মিঠুনের সভাকে তীব্র কটাক্ষ ব্রাত্যর

Date:

Share post:

মেজিয়ার সভা থেকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল (TMC) নেতা ব্রাত্য বসু (Bratya Basu)। বিজেপির (BJP) অপপ্রচার ও মিথ্যাচার থেকে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বাঁকুড়ার মেজিয়াতে এক জনসভার আয়োজন করে তৃণমূল। ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, খাদ্য ও সরবরাহ প্রতিমন্ত্রী জোৎস্না মাণ্ডি, রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী, জয়প্রকাশ মজুমদার, বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র-সহ একঝাঁক তৃণমূল নেতা ও হাজার হাজার সমর্থক।

সভা থেকে মিঠুনকে তীব্র আক্রমণ করে ব্রাত্য বলেন, “একজন এই এলাকায় এসে সভা করে গিয়েছেন, যাঁকে এখন আর সিনেমায় দেখা যায় না। যদি বাংলা সিনেমা করতেন, তাহলে বলাই যেত সেই সিনেমা চলবে না। সেই লোক এখন বাঁকুড়া পুরুলিয়া ঘুরে ঘুরে, বৃদ্ধ সিংহের মতো। সিংহের মতো বলব না, অন্য কিছু বলতে চাই কিন্তু বলতে পারছি না। এলাকার ঘুরে ঘুরে ‘ডিস্কো’ কমেন্ট করে বেড়াচ্ছেন। আমরা সবাই তাঁকে শ্রদ্ধা করি। তিনি কখনও বাল ঠাকরে, কখনও সুভাষ চক্রবর্তী, আবার কখনও মমতা বন্দ্যোপাধ্যায়, কখনও অমিত শাহ— এসব করে মানুষ তার নিজের বিশ্বাসযোগ্যতা হারায়। উনি বিধানসভা নির্বাচনে এসেছিলেন আমার কেন্দ্রে। আমি জিতে গিয়েছি। আমার পাশের বিধানসভায় গিয়েছিলেন। সেও জিতে গিয়েছে। অতএব উনি সারা বাংলা জুড়ে ঘুরুন, তাহলে সমস্ত পঞ্চায়েতেই আমরা জয়লাভ করব।”

আরও পড়ুন- গণতন্ত্রকে হ*ত্যার চেষ্টা, বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্ত বরদাস্ত নয়: সংবিধান দিবসে পথে প্রতিবাদে TMCP

সায়ন্তিকা উপস্থিত শ্রোতাদের ‘জয় বাংলা’ ধ্বনি দিতে বললে, গোটা মাঠ গর্জে ওঠে। কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন সায়ন্তিকা।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...