Friday, April 3, 2026

এবারও কলকাতা বইমেলার ডিজিটালাইজেশনের দায়িত্বে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

পরপর দুবার। প্রথম বছরের সাফল্যের পর এবারও আন্তর্জাতিক কলকাতা বইমেলার (Calcutta Book Fair) ডিজিটালাইজেশনের দায়িত্বে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের (Sister Nibedita University) গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ। ইতিমধ্যেই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার গিল্ড এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি-র মধ্যে মউ স্বাক্ষর হয়।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার গিল্ডের কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় (Tridib Chattopadhyay) ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে জানান, গতবছরও ডিজিটাল পার্টনার (Digital Partner) হিসেবে ছিল নিবেদিতা ইউনিভার্সিটি। এবার বইমেলার ডিজিটাইজেশনের দায়িত্ব তাদের। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম হ্যান্ডেল করবে তারা। বইমেলার এক্সক্লুসিভ ডিজিটাল পার্টনার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ।

এবার কলকাতা বইমেলা অনুষ্ঠিত হবে আগামী বছর ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি। একই সঙ্গে ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, ৩০ নভেম্বর কলকাতার পাঁচতারা হোটেলে বইমেলার সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন স্পেনের রাষ্ট্রদূত-সহ বিশিষ্টরা।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...