Saturday, June 20, 2026

বছর শেষের আগেই বড় চমক দিল ইসরো! মহাকাশে পাড়ি ওশানস্যাট সহ একগুচ্ছ স্যাটেলাইটের

Date:

Share post:

ফের একবার ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)! শনিবার OceanSat-3 সহ ৯টি স্যাটেলাইট (Satellite) সফল উৎক্ষেপণ করল ইসরো। এদিন সকালে শ্রীহরিকোটা (Sriharikota) থেকে এই রকেট মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেয়। শনিবার বছরের শেষ পিএসএলভি মিশন (PSLV Mission) পরিচালনা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। মহাকাশ সংস্থাটি আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট- 06 (EOS 06) এবং আটটি ন্যানো স্যাটেলাইট (Nano Satellite) লঞ্চ করেছে। এই আট ন্যানোস্যাটেলাইটের মধ্যে রয়েছে ভুটানের জন্য (INS-2B) ইসরো ন্যানো স্যাটেলাইট-2, আনন্দ, ৪টি অ্যাস্ট্রোকাস্ট স্যাটেলাইট (Astro Cast Satellite) এবং দুটি থাইবোল্ট স্যাটেলাইট (Thaibolt Satellite)।

ইসরোর তরফে দেওয়া তথ্য অনুযায়ী, রিমোট সেন্সিং স্যাটেলাইট (Remote Sensing Satellite) সহ ৮টি ন্যানো স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। যার সাহায্যে ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়, আবহাওয়া সহ একাধিক তথ্য সঠিক পাওয়া যাবে। গত ১৮ নভেম্বর দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম-এস (Vikram S) লঞ্চ করা হয়েছিল। ইসরো জানিয়েছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV-C54) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সকাল ১১টা ৫৬ মিনিটে উপগ্রহগুলি উৎক্ষেপণ করা হয়েছিল।

বেঙ্গালুরুর মহাকাশ প্রযুক্তি স্টার্টআপ পিক্সেল (Startup Pixel) তৈরি করেছে স্যাটেলাইট আনন্দ। কোম্পানির তৃতীয় হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (Hyper Spectral Satellite) তৈরি করতে দুই বছরেরও বেশি সময় লেগেছে।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...