Wednesday, June 24, 2026

আলোর নস্টালজিয়ায় ফিরছে ইতিহাস জর্জরিত বো ব্যারাক

Date:

Share post:

ইতিহাস রোমন্থিত কলকাতার (Kolkata) বো ব্যারাকের (Bow barracks)ঝলমলে দিন আজ ঠাঁই পেয়েছে স্মৃতির পাতায়। যুদ্ধ ফেরত সৈনিকের পদধ্বনি আর নেই। চেনা ছবিটা বদলেছে বেশ কয়েক বছর হয়ে গেল। তবে বছরের একদম শেষ লগ্নে ২৫শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত আলোয় সেজে ওঠে কলকাতা বো ব্যারাক (Bow barracks)। ভিড় করেন উৎসাহী মানুষজন। যেন ক্রিসমাসের (Christmas)সময়েই বো ব্যারাকের সোনালি দিন ফিরে আসে। নতুন বছরের বাকি দিনে আবার সেই পুরনো ছবি । তবে এবার সেই ছবিটা বদলাতে চলেছে। কারণ স্থায়ীভাবে কলকাতা বো ব্যারাককে (Bow barracks)আলোর রোশনাইতে সাজিয়ে তুলতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।

প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর থাকার প্রধান জায়গা ছিল বো ব্যারাকের লাল রঙের দু একটি বাড়ি। এরপর অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটির থাকার অন্যতম জায়গা হয়ে ওঠে বো ব্যারাক রোড। বিশ্বযুদ্ধের সময় এই এলাকায় বসানো হয়েছিল ভেপার ল্যাম্প পোস্ট। সেই ল্যাম্প পোস্টের আদলেই এবার পুরোনো আমলের নকশা করা মোনোপোল ল্যাম্প পোস্ট বসানোর উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভার বিদ্যুৎ বিভাগ (Electricity Department of Kolkata Municipal Corporation)। অ্যাংলো ইন্ডিয়ান (Anglo Indian)এই বো ব্যারাক পাড়াতে ব্লু প্লাক বসানো যায় কিনা সে ব্যাপারে কলকাতা পুরসভার সঙ্গে শীঘ্রই বৈঠকে বসবে ইনট্যাক। তবে এই পাড়ায় বসবাসকারী ১৪০ পরিবারের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইনট্যাক। তবে প্রতিবছরের মতো এ বছরও বড়দিনে বিশেষ সাজে সাজবে বো ব্যারাক। পুরনো পরিবেশকে ফিরিয়ে আনতে চিরস্থায়ী মোনোপোল ল্যাম্প পোস্ট বসিয়ে আলো-আঁধারি পরিবেশের মাধুর্য তৈরি করতে চাইছে পুরসভা। এই প্রসঙ্গে কলকাতার মেয়র পারিষদ সন্দীপ বক্সী বলেন, “আমি নিজে এই প্রস্তাব মেয়র পারিষদের বৈঠকে রাখব।” পুরসভার আধিকারিকদের সঙ্গেও একপ্রস্থ আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...