Saturday, June 27, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রথম ম‍্যাচে হারের পর দ্বিতীয় ম‍্যাচ মেক্সিকোর বিরুদ্ধে দুরন্ত জয় পেল আর্জেন্তিনা। মেক্সিকোকে ২-০ গোলে হারাল লিওনেল মেসির দল। আর্জেন্তাইনদের হয়ে গোল মেসি এবং ফের্নান্দেসের। এই জয়ের ফলে শেষ ষোলোর রাস্তা বাঁচিয়ে রাখল মেসির আর্জেন্তিনা।

২) মেক্সিকোর বিরুদ্ধে গোলের পরই অনন্য রেকর্ড গড়লেন মেসি। ছুঁয়ে ফেললেন মারাদোনাকে। বিশ্বকাপে ২১ ম‍্যাচে ৮ গোল করলেন মেসি। সমসংখ‍‍্যক ২১ ম‍্যাচে ৮ গোল মারাদোনারও।

৩) ফের জয়ের রাস্তায় ফিরল এটিকে মোহনবাগান। এদিন হায়দরাবাদ এফসিকে হারাল ১-০ গোলে। গোলদাতা হুগো বৌমোস। চতুর্থ জয় পেয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠল মোহনবাগান। হায়দরাবাদ ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দু’নম্বরেই থাকল।

৪) তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। ম‍্যাচের ২৩ মিনিটে গোল করে অস্ট্রেলিয়াকে ১-০ গোল এগিয়ে দেন মিচেল ডিউক।

৫) প্রথম ম‍্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর দ্বিতীয় ম‍্যাচে ডেনমার্কের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ফ্রান্স। এদিন এরিকসনদের ২-১ গোলে হারাল দিদিয়ের দেশঁর দল। ফ্রান্সের হয়ে জোড়া গোল এমবাপের।

আরও পড়ুন:বিশ্বকাপে জয়ে ফিরল আর্জেন্তিনা, মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জিতল মেসির দল, গোল পেলেন লিও

 

 

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...