Saturday, June 27, 2026

হস্টেলে শর্টসার্কিট! বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে আহত ১০ ছাত্রী

Date:

Share post:

ছাত্রীনিবাসের মধ্যেই শর্টসার্কিট! বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে আহত ১০ ছাত্রী। আহত ছাত্রীদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হস্টেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:কাকদ্বীপে ফের গ্যাস লিক ! ঝাঁঝালো গন্ধে আতঙ্ক বাড়ছে এলাকাবাসীর

শনিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের হরিপুরে কেন্দ্রীয় সরকারের এসসি এসটি হোস্টেলে । আচমকা শটসার্কিটের জেরে হস্টেলে থাকা পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। হস্টেলে থাকা ১০ জন ছাত্রীকে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। রাতে হাসপাতালের ভর্তি রাখা হয় পর্যবেক্ষণের জন্য। সকলকেই সকালে ছেড়ে দেওয়া হবে বলে খবর। প্রত্যেকেই ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণিতে পড়াশোনা করে। সকলেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে৷

হস্টেলের মেন সুইচ থেকে পাম্পের তার শট সার্কিটের জেরে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। আর তার জেরেই ঘটে বিপত্তি। বড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলে মত পড়ুয়াদের একাংশের। খবর পাওয়ার পর দমকল, বিদ্যুৎ দফতরের কর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমেই হস্টেলটির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়। পরে সব ছাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর হস্টেলটি পরিদর্শন করবেন ব্লক আধিকারিকরা।
এক ছাত্রী বলেন, “আমরা কিছু বুঝেই উঠতে পারি। হঠাৎ চিৎকার চেঁচামেচি। যারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, তারা তো আর কথা বলার মতো পরিস্থিতিতেই ছিল না। বাকিরা অনেকেই তাদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। কীভাবে যে এমনটা ঘটল, বোঝা যাচ্ছে না।”

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...