Saturday, June 27, 2026

বাইপাসে বেঙ্গল কেমিক্যালের কাছে দুরন্ত গতির জেরে ডিভাইডারে গাড়ি, আহত ১ পুলিশকর্মী-পথচারী

Date:

Share post:

বাইপাসের (EM Bypass) উপর গাড়ির দুরন্ত গতির জেরে পথদুর্ঘটনা (Accident)। আহত ১ পুলিশকর্মী ও ১ পথচারী। তাঁদের হাসপাতালে (Hospitalized) ভর্তি করা হয়েছে। রবিবার, দুপুরে বেলেঘাটার দিক থেকে উল্টোডাঙার দিয়ে একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। বেঙ্গল কেমিক্যালের কাছে রাস্তার ডিভাইডারে উঠে যায় গাড়িটি। এরপরও কমেনি গাড়ির গতি। প্রথমে ডিভাইডারে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীকে ধাক্কা মারে। এরপর এক পথচারীকেও ধাক্কা মারে গাড়িটি। সেটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রচণ্ড গতির (Over Speed) কারণেই দুর্ঘটনাটি ঘটে। গতির জন্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সোজা ধাক্কা মারেন গাড়ির চালক। ধাক্কার তীব্রতায় গাড়ির মধ্যে থাকা এয়ারব্যাগও খুলে যায়। যদিও গাড়ির চালকের বিষয়েও এখনও বিশদে জানা যায়নি।

বাইপাসের উপর এই দুর্ঘটনার জেরে বাইপাসে বেশ কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়। পুলিশ ক্রেন এনে ঘটনাস্থল থেকে গাড়িটিকে সরিয়ে দিয়ে চলাচল স্বাভাবিক করে।

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...