Saturday, April 4, 2026

কোস্টারিকার কাছে ১-০ গোলে হার জাপানের

Date:

Share post:

প্রথম ম‍্যাচে দুরন্ত জয়ের পর, রবিবার বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে হারের মুখ দেখল জাপান। ম‍্যাচে এদিন জাপানকে ১-০ গোলে হারাল কোস্টারিকা। কোস্টারিকার হয়ে একমাত্র গোলটি করেন কেইশের ফুলার। এই জয়ের ফলে বিশ্বকাপে এখনও টিকে থাকল কোস্টারিকা। অপরদিকে এই হারের ফলে শেষ ষোলোতে যাওয়ার অঙ্ক কিছুটা কঠিন করে ফেলল জাপান। জাপান হারায় কিছুটা সুবিধা হল জার্মানির। আজ রাতে স্পেনের কাছে পয়েন্ট নষ্ট করলেও বিশ্বকাপ অভিযান শেষ হবে না তাদের। সুযোগ থাকবে পরের রাউন্ডে যাওয়ার।

এদিন ম্যাচে শুরু থেকেই দুরন্ত লড়াই করে জাপান। বলা ভালো পুরো ম্যাচটাই খেলেছে তারা। কিন্তু কাজের কাজ করতে ব‍্যর্থ হয় তারা। অর্থাৎ সারা ম‍্যাচ খেলেও, গোলের মুখ দেখতে পেলনা তারা। জাপান এদিন কোস্টারিকার গোল লক্ষ্য করে মোট ১৫টি শট মারে। তার মধ্যে ৮টিই ছিল গোলমুখী। কিন্তু তার পরেও গোল করতে পারেননি মায়া ইয়োশিদারা। অন্যদিকে কাউন্টার অ্যাটাকে উঠে খুব সামান্যই সুযোগ তৈরি করেছিল কোস্টারিকা। আর তাতেই বাজিমাত। প্রতি-আক্রমণ থেকে দু’এক বার জাপানের বক্সে উঠতে পেরেছিল কোস্টারিকা। ৮০ মিনিটের মাথায় জাপানের ডিফেন্ডারের ভুলে বক্সের মধ্যে বল পান কেইশের ফুলার। বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে শুইচি গোন্ডাকে পরাস্ত করে কোস্টারিকার হয়ে ১-০ করেন তিনি। এরপর জাপান মরিয়া চেষ্টা করে সমতা ফেরানোর। কিন্তু গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। স্পেনের কাছে ৭ গোল হজমের ধাক্কা ভুলে, জাপানকে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল কোস্টারিকা।


 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...