Saturday, April 4, 2026

শীতের চাদর গায়ে মুড়ে রবিবার ব্যান্ডেল চার্চে ভিড় জমালেন মানুষ

Date:

Share post:

নভেম্বরের শেষেই শীতের হাওয়া বেশ মালুম হচ্ছে বঙ্গে। এই আমেজের প্রথম রবিবার জমজমাট হুগলির (Hoogly) ব্যান্ডেল চার্চ (Bandel Church)। অনেক ইতিহাসের সাক্ষী এই চার্চ হুগলির (Hoogly) এক অন্যতম পর্যটন কেন্দ্র(tourist center)

বড়দিন উপলক্ষে সাজছে ব্যান্ডেল চার্চ (Bandel Church)। শীতের আমেজ পড়তেই বহু মানুষ ভিড় জমাতে শুরু করেছেন ব্যান্ডেল চার্চ ও চন্দননগর (Chandannagar) ঘাটে। পর্তুগিজ আমলের এই ব্যান্ডেল চার্চ প্রায় ৪৫০ বছরের পুরনো। শীতের আমেজ পড়তেই এই ইতিহাসের সাক্ষী থাকতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন ঘটছে ব্যান্ডেল চার্চ। চুঁচুড়া পুরসভা (Chunchura Municipality) ও পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে ব্যান্ডেল চার্চ ও চন্দননগর ঘাটের দিকে।

ব্যান্ডেল চার্চ শুধু যে খ্রিস্টান ধর্মের মানুষের কাছেই বিশেষ তা নয়। সব ধর্মের মানুষের ভিড় জমান এখানে। পর্যটক বিজয় শর্মা জানান, বড়দিন উপলক্ষে এখানে এতোই মানুষের ভিড় হয় তাই সেই সময় না এসে এখন হালকা শীতেই পরিবার নিয়ে ইতিহাসের সাক্ষী থাকতে তাদের আসা। অপর পর্যটক অসীম চক্রবর্তী বলেন, ব্যান্ডেল চার্চে এলে হুগলি জেলার অনেক পর্যটন কেন্দ্রগুলি একসঙ্গেই দেখা হয়ে যায়। তার মধ্যে অন্যতম চুঁচুড়া, ইমামবাড়া, চন্দননগর ঘাট, হংসেশ্বরী মন্দির প্রায় সব জায়গাতেই ঘোরা হয়ে যায়। শীতের আমেজ পড়তেই হুগলির সমস্ত পর্যটন স্থলেই ইতিমধ্যেই ভিড় জমাচ্ছে বহু মানুষ।

অষ্টম এবিএসইউ উৎসবে বিশিষ্টজনদের উপস্থিতি চোখে পড়ার মতো। এঁদের মধ্যে রয়েছেন হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, অশোক বিশ্বনাথন, অনীক দত্ত, শমীক বন্দ্যোপাধ্যায়, আবুল বাশার, রূপম ইসলাম, সুযোগ বন্দ্যোপাধ্যায়, বিনোদ ঘোষাল, খেয়ালি দস্তিদার, রাহুল ব্যানার্জি অরুণোদয়, বিশ্বনাথ বসু, জয়ন্ত ঘোষাল, স্নেহাশিস সুর, তিলোত্তমা মজুমদার, দেবাশিস দেব, মন্দাক্রান্তা সেন, উল্লাস মল্লিক, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজা ভট্টাচার্য, দীপান্বিতা রায় প্রমুখ। হিমাদ্রিকিশোর দাশগুপ্তের পরামর্শ অনুযায়ী এবং প্রাক্তন রেডিও জকি রায় চৌধুরির পরিচালনায় এই সব ব্যক্তিত্বদের বেছে নেওয়া হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...