Friday, June 26, 2026

অমানবিক! শাস্তি দিতে যোগী রাজ্যে খুদে পড়ুয়ার হাতে ড্রিল মেশিন চালালেন শিক্ষিকা

Date:

Share post:

পঞ্চম শ্রেণির এক ছাত্রের হাতে ড্রিল মেশিন (Drill Machine) চালিয়ে ফুটো করে দিলেন এক শিক্ষিকা (Teacher)। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের কানপুরের (Kanpur) এক স্কুলে। অভিযোগ, ক্লাস চলাকালীন ২-এর নামতা বলতে পারেনি ওই ছাত্র। আর তা শুনেই রীতিমতো রেগে যান ওই শিক্ষিকা। তারপরই তাকে কড়া শাস্তি দেন ওই শিক্ষকা। তবে সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা এক পড়ুয়া ড্রিলিং মেশিনের প্লাগ খুলে দেয়।

শুধু তাই নয়, পড়ুয়ার পরিবারের অভিযোগ, হাতে গুরুতর আঘাত লাগলেও তেমন কোনও চিকিৎসার ব্যবস্থাও করেনি স্কুল কর্তৃপক্ষ। বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ওই ছাত্রকে। এদিকে থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কানপুরের মডেল প্রেম নগর উচ্চ প্রাথমিক স্কুলের ঘটনা। এই স্কুল উত্তরপ্রদেশ সরকারের (Uttar PradeshGovernment) অধীন। ঘটনায় পড়ুয়া ভিভান আক্রান্ত (Injured) হয়েছে।

এদিকে খুদে পড়ুয়ার কাছে পুরো ঘটনা শুনে স্কুলে ছুটে আসেন তার পরিবারের সদস্যরা। স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে তারা। খুদের দাবি, “শিক্ষিকা আমাকে দুইয়ের ঘরের নামতা জিজ্ঞেস করেছিল। আমি বলতে পারিনি। এরপরই আমার বাম হাতে ড্রিলিং মেশিন চালিয়ে দেয়। যদিও পাশে দাঁড়িয়ে থাকা আরেক পড়ুয়া ড্রিল মেশিনের প্লাগ খুলে দেয়।”

অভিযুক্ত শিক্ষিকার নাম অলোকা ত্রিপাঠী। তিনি স্কুলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে কিছু জানাননি বলেই অভিযোগ। পাশাপাশি তাঁর চিকিৎসার তেমন কোনও ব্যবস্থা না করেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ পরিবারের। স্কুল কর্তৃপক্ষের কেউ নাকি বিষয়টা জানতেনই না। বাড়ি ফেরার পর ভিভানের ওই অবস্থা দেখে ক্ষুব্ধ হন পরিবারের সদস্যরা। পরের দিন অর্থাৎ শুক্রবার তাঁরা স্কুলে গিয়ে যখন ক্ষোভ প্রকাশ করেন, তখনই তাঁরা এ বিষয়ে জানতে পারেন। এদিকে অভিযোগকে কেন্দ্র করে গোটা স্কুল কার্যত উত্তাল হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...