Wednesday, March 25, 2026

বাংলায় তৈরি নতুন স্বাদের পপকর্ন আনছে পশ্চিমবঙ্গ সরকার

Date:

Share post:

সিনেমা দেখতে দেখতে একটু রিফ্রেশমেন্ট দরকার, তাহলে লাল-সাদা কাগজের বাক্সে পপকর্ন (Popcorn)নিয়ে বসতেই হবে আপনাকে। কিন্তু একঘেয়ে পপকর্ন- এর স্বাদ কি আর মুখে নেওয়া যাচ্ছে না? যদি এই অবস্থা আপনারও হয়ে থাকে তবে রাজ্য সরকার (Government of West Bengal) সুখবর শোনাতে চলেছে আপনাকে। সূত্রের খবর আপনার মুখের স্বাদ পরিবর্তন করতে বিভিন্ন নতুন স্বাদের পপকর্ন বাজারে আনতে চলেছে রাজ্য সরকার, যা সম্পূর্ণভাবে তৈরী হবে বাংলায় (West Bengal)।

বাংলায় বাড়ছে ভুট্টা চাষের (Corn farming) চাহিদা। ভুট্টার বিপুল উৎপাদনের কারণে এবার আইটিসি (ITC)আগ্রহ দেখিয়েছে পপকর্ন তৈরির ব্যাপারে। আর সেই নিয়েই রাজ্য সরকারের সঙ্গেও প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। কৃষি খাদ্য পণ্যের বিপণনের জন্য প্রশাসনের শীর্ষ মহলের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। ভুট্টার বিপণনের দিকেও বিশেষ নজর দিয়েছে কমিটি। কৃষকদের থেকে ভুট্টা যাতে সঠিক মূল্যে কেনা হয় তাও দেখবে এই কমিটি। যাতে প্যাকেজিংয়ে বিশেষ নজর দেওয়া হয় সেই নিয়েও রাজ্য সরকারের ভাবনা চিন্তা রয়েছে বলে জানা যাচ্ছে। যেহেতু বাংলায় তৈরি হবে তাই দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...