Tuesday, June 23, 2026

মেক্সিকোর বিরুদ্ধে ম‍্যাচ জিতে কী বললেন মেসি?

Date:

Share post:

বিশ্বকাপের প্রথম ম‍্যাচে হারের পর শনিবার দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত কামব‍্যাক করে আর্জেন্তিনা। শনিবার রাতে মেক্সিকোকে ২-০ গোলে হারায় নীল-সাদার দল। সৌজন্যে সেই মেসি। আর্জেন্তিনার হয়ে দু’গোল করেন মেসি এবং ফের্নান্দেস। আর এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোর রাস্তা খোলা রাখল নীল-সাদার দল। আর এই ম‍্যাচের পরই উচ্ছসিত আর্জেন্তাইন সুপারস্টার। বললেন, এ বার শুরু হল আসল বিশ্বকাপ। আমাদের ফাইনাল খেলতে হবে, আমরা কোনওরকম ভুল করতে পারি না।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মেসি বলেন,” আজ থেকে আর্জেন্তিনার আসল বিশ্বকাপ শুরু হল। নিজেদের উপর বিশ্বাস ছিল। ফুটবলপ্রেমীদেরও বিশ্বাস রাখতে বলব। আমরা সেটাই করেছি, যেটা আমাদের করার দরকার ছিল। আমাদের সামনে কোনও দ্বিতীয় পছন্দ ছিল না। আমাদের জিততেই হত। আমরা শুধু নিজেদের উপরই ভরসা করেছিলাম।”

এখানেই না থেমে আর্জেন্তাইন অধিনায়ক আরও বলেন,” মেক্সিকো ভালো খেলছিল। আমরা প্রথমার্ধে অনেক বেশি জোর দিয়ে নেমেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা শান্তভাবে খেলি এবং নিজেদের মধ্যে ফিরে আসি। এই জয়টা ড্রেসিংরুমে অনেকটাই স্বস্তি এনেছে এবং আমাদের অনেক আনন্দ দিয়েছে। প্রথম ম্যাচটা আমাদের ভুগিয়েছে, আর সেই হারের পিছনে অনেক কারণ ছিল। আমরা জানতাম এই ম্যাচে আমাদের জিততেই হবে, ভেবেছিলাম আরও একটি বিশ্বকাপ শুরু হল, আর দল হিসেবে আমরা জানি আমাদের কি করতে হবে।”

এবার সামনে এবার পোল্যান্ড। যারা সৌদি আরবকে ২-০ ফলে হারিয়েছে। সেই পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়ে মেসি বলেন,”আমরা এখনই হাল ছেড়ে দিতে পারি না। আমাদের ফাইনাল খেলতে হবে, আমরা কোনওরকম ভুল করতে পারি না।”

আরও পড়ুন:ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...