Wednesday, June 3, 2026

জগদ্দলে ফের বিস্ফো*রণ, শ্যামনগরে উদ্ধার ৬টি বো*মা

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার জগদ্দলে ফের বোমা বিস্ফোরণ। রবিবার, সকালে পুলিশের তল্লাশি চালানোর সময় বিস্ফোরণ হয়। ২টি বাড়ির মধ্যের ফাঁকা জায়গায় তল্লাশি চালিয়ে ২টি কৌটো বোমা উদ্ধার করে পুলিশ। এলাকায় রবিবারের রাতের বোমাবাজির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, শ্যামনগর (shyamnagar) কাউগাছি এলাকায় পরিত্যক্ত ঘর থেকে ৬ টি তাজা বো*মা (bomb) উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমেছে বাসুদেবপুর থানার পুলিশ (police)।

শনিবার রাতে, ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডে প্রাক্তন সেনাকর্মী সুরেশ মাহাতর বাড়ির বিয়ের অনুষ্ঠানে লাউড স্পিকার বাজানো নিয়ে প্রতিবেশী আশিক খানের সঙ্গে বিবাদ বাঁধে। এরপরই এলাকায় বো*মা পড়তে থাকে বলে অভিযোগ। ৪ জন জখম হন। ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরজি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেই ঘটনায় রবিবার সকালে এলাকায় তল্লাশি করতে যান পুলিশ আধিকারিকরা। তখনই ফের ২টি বাড়ির মাঝখানে আচমকা বোমা বিস্ফোরণ হয়। ওই জায়গায় তল্লাশি করে ২টি কৌটো বোমা উদ্ধার করে পুলিশ। এলাকায় আরও বোমা মজুত রয়েছে বলে আশঙ্কা। এই ঘটনায় এদিন ৫ জনকে আটক করেছে পুলিশ। বিয়েবাড়িতে কোথা থেকে বো*মা এলো তা খতিয়ে দেখছে পুলিশ।

পাশাপাশি, রবিবার সকালে শ্যামনগরে বো*মা আতঙ্ক। শ্যামনগরের (shyamnagar) কাউগাছির ব্রাহ্মণ পাড়ার একটি বাড়ির (house) পরিত্যাক্ত ঘরের সামনে ৬টি বো*মা পাওয়া যায়। কয়েকজন শিশু ভাঙা ঘরের একপাশে বো*মাগুলি দেখতে পায়। তারাই বাসিন্দাদের জানায়। বাড়ির মালিকের দাবি, তিনি সকালে কাজে বেড়িয়ে যান। রাতে বাড়ি ফেরেন। তাঁর স্ত্রীও কর্মসূত্রে সারাদিন বাড়ির বাইরে থাকেন। কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছেন সে বিষয়ে তাঁদের কিছু জানা নেই। তদন্তে বাসুদেবপুর থানার পুলিশ।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...