Sunday, May 31, 2026

সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলা! আগামী সোমবার মামলার শুনানি

Date:

Share post:

সুপ্রিম কোর্টে (Supreme Court of India) পিছিয়ে গেল ডিএ (DA) মামলার শুনানি। সোমবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে (Division Bench) মামলার শুনানির সম্ভাবনা ছিল। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় আগামী সোমবার অর্থাৎ ৫ ডিসেম্বর ফের এই মামলার শুনানি হবে। রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশনের (Special Leave Petition) শুনানি ছিল এদিন। কিন্তু সময়ের অভাবে এদিন মামলার শুনানি সম্ভব হয়নি।

প্রসঙ্গত, এর আগে কলকাতা হাইকোর্টও (Calcutta High Court) ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয়। আদালত সাফ জানিয়ে দেয়, ডিএ নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তা কার্যকর করার জন্য অনন্তকাল অপেক্ষা করা যায় না। এদিকে রাজ্য সরকারের তরফে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়। সেই লিভ পিটিশন প্রথমে ত্রুটিপূর্ণ ছিল। তবে পরে তা সংশোধন করে রাজ্য।

এদিকে কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজের (Confederation of State Employees) পক্ষে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, আজ সময়ের অভাবে এই মামলা ওঠেনি। আগামী সোমবার ফের মামলার শুনানি হবে। আশা করি, কর্মীদের অধিকার প্রতিষ্ঠিত হবে শীর্ষ আদালতে।

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...