Tuesday, June 16, 2026

সিবিআইয়ের পর অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে তলব ইডির

Date:

Share post:

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিক পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই এই মামলায় তৎপর হয়ে উঠেছে ইডি। আজ, সোমবার অনুব্রত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ব্যবসায়ী, সঞ্জীব মজুমদারকে দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। এর আগে রতনকুঠিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা।এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ইডি কর্তারা।

আরও পড়ুন:দিল্লি হাইকোর্টে অনুব্রতর মামলা ১ ডিসেম্বর, একইদিনে সুকন্যাকে তলব ইডির

বীরভূমের এক চালকলের মালিক সঞ্জীব মজুমদার। ইডি সূত্রের খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ইডি তাঁর সঙ্গে কথা বলতে চায় । অনুব্রত মণ্ডলকে বেশ কিছু টাকা তাঁর অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন এই সঞ্জীব। তা নিয়েই তদন্তকারীরা কথা বলতে চান বলে খবর।

সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল আপাতত আসানসোল জেলে রয়েছেন। এদিকে অডিও গ্রেফতার করেছে তাঁকে। অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি। সেইমতো দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে মামলা করেছে ইডি। পাল্টা সেই আদালতেরই দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডলও। মক্কেলের শারীরিক অসুস্থতার কথা বলে আদালতে গিয়েছেন তাঁর আইনজীবী। গত শুক্রবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি।আগামী ১ ডিসেম্বর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...