Friday, June 12, 2026

হুমায়ুন কবীর-সহ রাজ্যের ৫ আইপিএসকে ইডির তলব দিল্লিতে

Date:

Share post:

গরু পাচার মামলা(Cow Smuggling) নিয়ে রাজ্যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। রাজ্যের শাসকদলের ওপরও চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরদারি। এমনকি পশ্চিমবঙ্গের একাধিক পুলিশও রয়েছেন ইডির নজরে। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল সহ তাঁর ঘনিষ্ঠদের একে একে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার শোনা যাচ্ছে, প্রাক্তন IPS হুমায়ুন কবীর সহ বীরভূমের DIG পদমর্যাদার দুই আধিকারিককে দিল্লির ইডি দফতরে তলব করা হতে পারে।

সূত্রের খবর অনুসারে, ৩ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে তাঁদের হাজিরা দিতে হতে পারে।অন্যদিকে অনুব্রত মণ্ডলকে নিয়ে ইডির তদন্ত জারি রয়েছে। এর মধ্যেই অনুব্রত ঘনিষ্ঠ সঞ্জীব মজুমদারকে তলব করেছে ইডি। বীরভূমের বেতাজ বাদশাহর ঘনিষ্ঠদের জেরা করা হচ্ছে। এর মধ্যেই জানা যায়, সঞ্জীব মজুমদার অনুব্রতর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলেন। এবার সেই টাকা কেন পাঠানো হয়েছিল এবং কত টাকা পাঠানো হয়েছিল তা নিয়েই তদন্তে নেমেছে ইডি।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, তাঁর দেহরক্ষী সায়গল হোসেন সিবিআইয়ের পর ইডির হাতে গ্রেফতার হয়। এছাড়া প্রাক্তন বিএসএফ কমান্ডার সতীশ কুমার, ব্যবসায়ী এনামুল হকের মতো হেভিওয়েটদের জালে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে এই চক্রের সঙ্গে কোনওভাবে পুলিশ প্রশাসনের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে চায় ইডি।

রাজ্যের আইপিএস-দের ইডির তলব নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ”গরু আসছে কোথা থেকে? পশ্চিমের রাজ্য থেকে। কেন্দ্রের পুলিশ। গরু কি উড়ে আসে? হেঁটে আসলে তাদের পুলিশ কিছু করতে পারছে না? অমিত শাহের পুলিশ আছে। আসছে অন্য রাজ্য থেকে, অমিত শাহের বিএসএফ পাহারায়। তাহলে এই প্রশ্ন কোথা থেকে? বিজেপির নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি ডাকাডাকি করছে। বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য এজেন্সি অন্য কথা বলুক।”

 

 

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...