Tuesday, June 23, 2026

নজির গড়লেন রুতুরাজ গায়কোয়াড, এক ওভারে মারলেন ৭ টি ছয়

Date:

Share post:

ক্রিকেটে অনন‍্য নজির গড়লেন রুতুরাজ গায়কোয়াড। এদিন বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমে ইতিহাস তৈরি করলেন তিনি। এক ওভারে ৭ টি ছয় মারলেন রুতুরাজ। টপকে গেলেন যুবরাজ সিং-কে। শুধু তাই নয় এক ইনিংসে ১৬টি ছয় হাঁকান রুতুরাজ।

সোমবার বিজয় হাজারে ট্রফিতে কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে উত্তর প্রদেশের বিরুদ্ধে খেলতে নামে মহারাষ্ট্র। সেখানেই প্রথমে ব‍্যাট করতে নেমে ৩৩০ রান করে মহারাষ্ট্র। সৌজন্যে রুতুরাজের ঝড়ো ইনিংস। ২২০ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি। ইনিংসটি সাজান ১০টি চার এবং ১৬টি ছক্কা দিয়ে। তার মধ্যে এক ওভারেই মারলেন ৭টি ছক্কা। ম্যাচের ৪৯তম ওভারে এই কীর্তি গড়লেন তিনি।

বিশ্ব ক্রিকেটে এক ওভারে ৭টি ছক্কা মারার ঘটনা এই প্রথম। এক ওভারে ৬টি ছক্কা মেরেছেন বেশ কয়েক জন ক্রিকেটার। ভারতের মধ‍্যে অন‍্যতম যুবরাজ সিং।

আরও পড়ুন:আজ বিশ্বকাপে রোনাল্ডো বনাম সুয়ারেজের লড়াই

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...