Tuesday, June 23, 2026

আজ বিশ্বকাপে রোনাল্ডো বনাম সুয়ারেজের লড়াই

Date:

Share post:

আজ বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে খেলতে নামছে পর্তুগাল। প্রতিপক্ষ উরুগুয়ে। প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে লড়ে জিততে হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে। রক্ষণের ভুলভ্রান্তি চিন্তা বাড়িয়েছিল কোচ ফের্নান্দো স্যান্টোসকে। সোমবার গ্রুপ ‘এইচ’-এ লুইস সুয়ারেজদের উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামছেন রোনাল্ডোরা। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় যাদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল পর্তুগালের। এবার নিশ্চয়ই প্রতিশোধের আগুন বুকে নিয়ে দোহার লুসেইল স্টেডিয়ামে নামবেন রোনাল্ডোরা।

প্রথম ম্যাচেই গোল করে গোটা দলকে অক্সিজেন দিয়েছেন সিআর সেভেন। ভরসা দিচ্ছেন ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও ফেলিক্সরাও। উরুগুয়ে ম্যাচের আগে পর্তুগাল শিবিরে চিন্তা বাড়িয়েছে চোট আঘাত। সেন্টার ব্যাক দানিলো পেরেরা পাঁজরে চোট পেয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছেন। কোচ স্যান্টোস বুঝতেই পারছেন না কীভাবে পেরেরা চোট পেলেন। রবিবার তিনি বলেন, ‘‘ওর জন্য খুব খারাপ লাগছে। বুঝতে পারছি না, ওর চোট কীভাবে লাগল!’’ পর্তুগিজ কোচ জানিয়ে দিলেন, উরুগুয়ের বিরুদ্ধে তাঁর দল প্রথম ম্যাচের থেকে ভাল খেলবে।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...