Tuesday, June 23, 2026

বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় বিরোধীদের হট্টগোল, মুলতুবি প্রস্তাব খারিজ অধ্যক্ষের

Date:

Share post:

আদালতের বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় (Assembly) হৈ হট্টগোল বিজেপি (BJP) বিধায়কদের। শিক্ষক নিয়োগে রাজ্য মন্ত্রিসভার হস্তক্ষেপেই অযোগ্যদের চাকরির ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলে গোলমাল করেন বিজেপি বিধায়করা। সোমবার, বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে দৃষ্টি আকর্ষণ পর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ ১০ বিজেপি বিধায়ক একটি মুলতুবি প্রস্তাব এনে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টির উপর আলোচনা দাবি করেন। বিচারাধীন বলে সেই দাবি খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এরপরেই বিজেপি সদস্যরা সভাকক্ষে স্লোগান দিতে শুরু করেন। কিছুক্ষণ পরে তাঁরা অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট (Walk Out) করেন।

আরও পড়ুন- ত্রিশূলবিদ্ধ নদীয়ার যুবক! বিরল অস্ত্রোপচারে ফের নজির NRS-এর, ধৃত ২

শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতের বিচারাধীন। সভা মুলতবি সেই বিষয় নিয়ে আলোচনা চায় বিজেপি। কিন্তু বিচারাধীন বিষয় হওয়ায় সেই প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ। তিনি বলেন, আদালতে যে বিষয়ে মামলা চলছে, তা নিয়ে আলোচনা করা যায় না। এরপরেই ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।

এবিষয়ে তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বিধায়নসভায় রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ক্ষতিয়ান দেওয়া হয়। ডবল ইঞ্জিনের সরকারের তুলনায় বাংলায় তৃণমূল সরকারে অনেক বেশি কাজ করে। সেটা প্রকাশ হয়ে পড়বে এই ভয়েই বিভিন্ন কারণে গোলমাল করে অধিবেশন ত্যাগ করে বিজেপি।

এদিন, মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেও বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি পরিষদীয় দল। এর প্রতিবাদে মঙ্গলবার দলের মহিলা বিধায়করা সবাই মুলতুবি প্রস্তাব আনবেন বলে বিজেপি সূত্রে খবর।

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...