Friday, June 12, 2026

হাওড়ায় জাতীয় সড়কে দুমড়ে গেল গাড়ি! অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৮ যাত্রী

Date:

Share post:

হাওড়ায় (Howrah) জাতীয় সড়কের (National Highway) উপর ভয়াবহ দুর্ঘটনা (Massive Accident)। কপাল জোরে প্রাণে বাঁচলেন ৮ ব্যক্তি। রবিবার হাওড়ার বালি মাইতিপাড়ার কাছে যাত্রী বোঝাই একটি গাড়িকে পিছন দিক থেকে আসা একটি ট্রেলার ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায় বলে খবর। তবে আশ্চর্যজনকভাবে গাড়িতে থাকা ৮ জনের তেমন বড়সড় কোনও বিপদ হয়নি বলেই খবর।

গাড়ির চালক জানিয়েছেন, রবিবার পশ্চিম মেদিনীপুর থেকে বারাসতের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই গাড়িটি। হাওড়ার মাইতিপাড়ার কাছে গাড়িটি কিছুক্ষণের জন্য দাঁড়ায়। আর সেই সময়ই পিছন থেকে আসা একটি ট্রেলার দ্রুত গতিতে এসে গাড়িটিকে ধাক্কা মারে। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সূত্রে খবর, গাড়িতেই আটকে পড়েন সবাই। এরপরই যাত্রীরা আতক্তিত হয়ে চিৎকার শুরু করেন। আর সেই চিৎকার শুনেই স্থানীয়রা ছুটে আসেন।

পরে পুলিশকে (Police) খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগায়। ৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২ জনকে গ্যাস কাটার (Gas Cutter) দিয়ে গাড়ি কেটে উদ্ধার (Rescue) করা হয়। এরপরই আহতদের (Injured) স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয় বলে খবর। অল্পবিস্তর আঘাত পেলেও কারও আঘাত গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...