Monday, April 6, 2026

বিশ্বকাপে অঘটন, মরক্কোর কাছে বেলজিয়ামের হারে রাতভর দা*ঙ্গা ব্রাসেলসে

Date:

Share post:

বিশ্বকাপের(World Cup) একের পর এক অঘটন জারি রয়েছে। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের পর জাপান হারিয়েছে জার্মানিকে। এরপর মরক্কোর কাছে লজ্জার হার হারতে হয়েছে বেলজিয়ামকে। মরক্কোর(Morocco) কাছে বেলজিয়ামের(Belgium) এই হারের পর ক্ষুব্ধ বেলজিয়ামের সাধারণ মানুষ। তার প্রভাব এবার দেখা গেল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে (Brussels)। দেশের হারে ক্ষুব্ধ জনতা শহর জুড়ে রীতিমতো দাঙ্গা চালালো। পুড়িয়ে দেওয়া হল একের পর এক গাড়ি। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হলো পুলিশকে। গোটা ঘটনার বহু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

ব্রাসেলস পুলিশের তরফে জানা গিয়েছে, বেলজিয়াম ও মরক্কোর সমর্থকরা মুখোমুখি হওয়ার পর অশান্তি চরম আকার ধারণ করে। তারই পরিণতি এই দাঙ্গা। গ্রুপ লিগের ম্যাচে ০-২ গোলে মরক্কোর কাছে বেলজিয়ামের হারের পর ব্রাসেলসের রাস্তায় দেশের পতাকা গায়ে জড়িয়ে জয় উদযাপন করতে নামে মরক্কোর কিছু সমর্থক। এদিকে দেশের হারে ক্ষোভে ফুঁসছিলেন বেলজিয়ামের সমর্থকরা। সেখানে মরক্কোর সমর্থকদের এই উদযাপন দেখে তাদের উপর হামলা চালানো হয়। মুহূর্তের মধ্যে তা সংঘর্ষের রূপ নেয়। রাস্তায় দাঁড় করানো একের পর এক গাড়ি ও স্কুটারে আগুন ধরিয়ে দেয় বেলজিয়ামের সমর্থকরা।ব্রাসেলস শহরের একাধিক জায়গায় গোলমাল বাধায় বেলজিয়ামের সমর্থকরা। ঘটনায় আহত হন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে জল কামান ও কাঁদানে গ্যাস নিয়ে মাঠে নামে পুলিশ। শেষ পর্যন্ত সন্ধে ৭টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আটক করা হয় বহু বিক্ষোভকারীকে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...