Saturday, April 4, 2026

ফের আদালতে পেশ পার্থ-সুবীরেশদের

Date:

Share post:

জেল হেফাজতের মেয়াদ শেষ। আজ, সোমবার ফের আদালতে পেশ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ সাত জনকে। এদিন আদালতে হাজিরা দেবেন ধৃত  এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং, ও প্রসন্ন রায়ও। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছে তাঁদের।

আরও পড়ুন:সুবীরেশের নির্দেশেই সরাসরি ৬৬৭ জনের নম্বর বেড়েছিল !নিয়োগ দুর্নীতি মামলায় দাবি সিবিআইয়ের

আজ আদালতে পার্থর ফের জামিনের আবেদন করতে পারেন তাঁর আইনজীবীরা। এর আগেও জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী। তবে সিবিআই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্থ বা অন্যদের জামিন মিলবে কিনা তার সিদ্ধান্ত হবে আজই।

গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পরবর্তীকালে সিবিআই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করে। সোমবারই সিবিআইয়ের মামলার পরিপ্রেক্ষিতেই আদালতে তোলা হয় পার্থ সহ সাতজনকে। সিবিআই সূত্রে খবর, পার্থকে কেন্দ্রে রেখে সুবীরেশ, এসপি সিনহা কিংবা প্রসন্ন রায়রা একে অপরের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত হয়ে রয়েছেন বলেই তদন্তে উঠে আসছে। সেই যোগসূত্রই আদালতে জোরালভাবে পেশ করতে চায় কেন্দ্রীয় সংস্থা।

প্রসঙ্গত, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় যেদিন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়, সেদিন সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে ফের হেফাজতে চান পার্থকে। অন্যদিকে পার্থর আইনজীবী দাবি করেন, সিবিআই যে তদন্তের প্রয়োজনে তাঁর মক্কেলের জামিনের বিরোধিতা করছেন এমনটা নয়। তাঁর বক্তব্য ছিল, আটকে রাখতে হবে বলেই আটকে রাখা হচ্ছে পার্থকে। অন্যদিকে, সিবিআইয়ের বক্তব্য, এসএসসির গ্রুপ সি মামলা ও নবম দশম শিক্ষক দুর্নীতি মামলার চার্জশিট পেশ করেছে তারা। এই অবস্থায় পার্থকে জামিন দিলে তদন্ত ব্যহত হতে পারে বলে আশঙ্কা তাদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...