Tuesday, June 23, 2026

বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ল বিমান! অন্ধকারে ডুবল মার্কিন মুলুকের একাংশ

Date:

Share post:

রবিবার রাতে আচমকাই বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ল বিমান! ঘটনায় হতাহতের কোনও খবর না মিললেও গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটেছে আমেরিকার মন্টগোমারিতে। আচমকাই একটি ছোট আকৃতির বিমান বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে।ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। ব্যহত হয়ে পড়ে জনজীবন।

আরও পড়ুন:বিমান, ট্রেনের কনফার্ম টিকিট, হোটেল বুকিং বাতিলের উপর জিএসটি বসালো কেন্দ্র

আমেরিকার একটি জনপ্রিয় সংবাদপত্রে প্রাকশিত খবর অনযায়ী এই দুর্ঘটনার ফলে প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। মন্টগোমারির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল অন্ধকারে ডুবে যায়।

তবে বিমানটি ভেঙে পড়ার কারণ এখনও অজানা। এ নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, প্রায় দশ তলা বাড়ির সমান উচ্চতা থেকে বিমানটি ভেঙে পড়ে। বিমানটি যে অঞ্চল দিয়ে যাচ্ছিল, সেখানে তখন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। এই দুর্ঘটনার সঙ্গে বৃষ্টির কোনও সম্পর্ক রয়েছে কিনা তাও দেখা হচ্ছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...