Tuesday, June 16, 2026

CPIM পরিচালিত ট্রাস্ট বোর্ডের ভবনে ধর্মীয় অনুষ্ঠান! ‘ভোট পাওয়ার চেষ্টা’, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বামেদের ধর্মে মতি! অভিনব ঘটনা, কিছুটা আশ্চর্যজনকও বটে। বামপন্থীদের এ কী হাল! কল্যাণীতে সিপিএম পরিচালিত ট্রাস্ট বোর্ডের ভবনে ধর্মীয় ধুমধাম করে হল দীক্ষাদান অনুষ্ঠান! যে ভবনের শিলান্যাস প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) করা। সেই হরেকৃষ্ণ কোঙার সমাজবিজ্ঞান কেন্দ্র ভবনের ঘরেই হয়েছে দীক্ষাদানের মত ধর্মীয় অনুষ্ঠান। সিপিএম (CPIM) পরিচালিত ট্রাস্টের ভবনে এই ধরনের ধর্মীর অনুষ্ঠান কীভাবে হয়? প্রশ্ন তোলা হয়েছে স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে।

২০০৪ সালের জুন মাসে হরেকৃষ্ণ কোঙার সমাজবিজ্ঞান কেন্দ্র ভবনটির উদ্বোধন করেছিলেন ততকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu)। বর্তমানে সিপিএম পরিচালিত ট্রাস্ট বোর্ডের অধীনে রয়েছে হরেকৃষ্ণ কোঙার সমাজবিজ্ঞান কেন্দ্র। ভোট পেতে এবার ধর্মের আঁচল ধরেছে বামপন্থীরা, এমন অভিযোগে সোচ্চার হয়েছে তৃণমূল। সিপিএম পরিচালিত ট্রাস্টের ভবনে এই ধরনের ধর্মীর অনুষ্ঠান কীভাবে হয়? প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, ভোটের ব্যাঙ্কের কথা মাথার রেখেই এই কাজ করেছে CPIM।

যদিও উপরোক্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন হরেকৃষ্ণ কোঙার সমাজবিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সিপিএমের প্রাক্তন সাংসদ অলকেশ দাস। রবিবার বিকালে তিনি বলেন, “আমরা কাউকে আমাদের ভবনের ঘর দীক্ষা-টিক্ষা দানের জন্য দেইনি। এমনকী, ব্যবহার করার জন্যও কোন ঘর দেওয়া হয়নি। ওরা ধর্মীয় কাজে ব্যবহার করেছে কি না করেছে, আমি তা জানি না। তবে ধর্মীয় কাজের জন্য ঘর দেওয়া হয়নি।”

আরও পড়ুন- এজেন্সিগুলি কি অধিকারী বাড়ির লেঠেল? ধুয়ে দিলেন কুণাল, উঠল “৩ তারিখ কাঁথি চলো” রব

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...