Friday, April 3, 2026

প্রশ্নফাঁস নয়, সরকার ও পর্ষদের ভাবমূর্তি নষ্টের প্রচেষ্টা চলছে: সরব গৌতম পাল

Date:

Share post:

চলতি বছরের ডিএলএড(DLED) কোর্সের ফাইনাল পরীক্ষার প্রথম দিনে অভিযোগ উঠল প্রশ্ন ফাঁসের(Question Leak)। অভিযোগ পরীক্ষার কিছুক্ষণ আগেই ফাঁস হয় এই প্রশ্নপত্র। তবে এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল(Goutam Pal) স্পষ্ট জানান, প্রশ্ন ফাঁস নয় সরকার ও পর্ষদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।

জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা নাগাদ ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে দুপুর ২টো পর্যন্ত। অভিযোগ, সকাল ১০টা ৪৭ মিনিট নাগাদ হোয়াটসঅ্যাপে পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আর হোয়াটসঅ্যাপে যে প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে, দুটোই এক বলে দাবি করা হয়েছে। এরপরই শুরু হয় বিতর্ক। এপ্রসঙ্গে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, ” যে অভিযোগ উঠেছে পর্ষদ এটা মোটেই হালকা ভাবে নিচ্ছে না। তদন্ত কমিটি তৈরি করছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীদের কোনও ক্ষতি হবে না। এ নিয়ে যদি পর্ষদ কোনও সিদ্ধান্ত নেয় আগামী দিনে, তা হলে পরীক্ষার্থীদের সমস্যা হবে না।” এটা প্রশ্নফাঁসের ঘটনা নয়। সরকার ও পর্ষদের ভাবমূর্তি নষ্টের প্রচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন পর্ষদ সভাপতি। পরীক্ষা বাতিল করা হবে কি না, এ নিয়ে কিছু জানাননি তিনি। নিয়ম মেনেই পরীক্ষা হয়েছে বলে দাবি পর্ষদ সভাপতির। আগামী দিনে কোনও অনৈতিক কাজ হলে পর্ষদ কঠোর ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন গৌতম।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...