Tuesday, March 31, 2026

বিরাটিতে ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু বাবা ও ছেলের, গুরুতর আহত ১

Date:

Share post:

বিরাটির মহাজাতি নগর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদধ হয়ে মৃত্যু হল ২ জনের। গুরুতর অবস্থায় ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। প্রাথমিক তদন্তে এয়ারপোর্ট পুলিশের অনুমান, শর্টসার্কিট থকেই আগুন লাগার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:রাজাবাজারে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন! আতঙ্ক ছড়াল INTTUC-র আয়োজিত রক্তদান শিবিরে

প্রত্যক্ষদর্শীদের কথায়, ভোররাতে আচমকাই বাড়িটির ভিতর থেকেই বিকট আওয়াজ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসে বাড়ির লোককে ডাকাডাকি করা হয়। তারপরই বাড়ির দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকল পৌঁছে বাড়িতে থাকা বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বাবা-মাকে উদ্ধার করে। এদের মধ্যে বাবা ও ছেলেকে সংজ্ঞাহীনভাবে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁদের দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। কী ভাবে আগুন লেগেছে, সে বিষয়ে নিশ্চিতভাবে এখনও করে কিছু জানানো হয়নি। আগুন লাগার ঘটনায় তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ।

পুলিশের তরফে জানান হয়েছে, বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় (৫৯) একটি ব্যাঙ্কে কর্মরত ছিলেন। তাঁর বাবার বয়স ৯২ বছর।রেলের প্রাক্তন কর্মী ছিলেন তিনি।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...