Friday, June 26, 2026

৩ দিন নিখোঁজ থাকার পর পুরীর সমুদ্রসৈকতে তরুণীর কালচে মৃতদেহ উদ্ধার!অপহরণের পর ধর্ষ*ণের অভিযোগ

Date:

Share post:

পুরীর হোটেলে তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠল। সমুদ্রসৈকত থেকে অন্তর্বাস পরা অবস্থায় ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় তাঁর মুখ কালচে বর্ণের ছিল। পাশাপাশি তাঁর আঙুল ক্ষতবিক্ষত ছিল বলে পুলিশ সূত্রের খবর। ধর্ষণের পরই খুন করা হয়েছে বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি, সমুদ্রের জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:নাবালিকাকে অপরহরণ, ধর্ষ*ণ এবং খু*নে ফাঁসির সাজাপ্রাপ্ত ৩ আসামিকে বেকসুর খালাস দিল শীর্ষ আদালত

তরুণীর পরিবারের তরফে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর থেকেই ওই তরুণী নিখোঁজ ছিলেন। পরে ২৪ নভেম্বর পুরীর পেন্থাকাটা এলাকায় একটি সমুদ্রসৈকত থকে এই তরুণীর দেহ উদ্ধার করা হয়। তাঁদের দাবি, হোটেলের বাইরে জামাকাপড় শুকোতে দেওয়া ছিল। তা আনার জন্য গত ২৩ তারিখ হোটেলের বাইরে গিয়েছিলেন। তারপরই আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

মৃতদেহ উদ্ধারের পর তরুণীর বাবার অভিযোগ করেন, তাঁর মেয়ের মুখ যাতে চিহ্নিত করা না যায়, তাই তাঁর মুখে অ্যাসিড ঢালা হয়েছে। কানের দুল, সোনার নাকছাবি দেখে তরুণীর দেহ চিহ্নিত করেন তাঁর বাবা।

তবে পুলিশের তরফে বলা হয়েছে, সমুদ্রে তলিয়ে গিয়েছিলেন তরুণী। দীর্ঘক্ষণ সমুদ্রের জলে থাকায় তরুণীর মুখ কালচে রঙের হয়ে যেতে পারে। আঙুলগুলি বিকৃত করার যুক্তি হিসাবে পুলিশের দাবি, কোনও সামুদ্রিক প্রাণী হয়তো সেগুলি খেয়ে নিয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...