Saturday, April 4, 2026

চোটের পাশাপাশি জ্বরে আক্রান্ত নেইমার, জানালেন ভিনিসিয়াস জুনিয়র

Date:

Share post:

একম‍্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের শেষ ষোলোর রাস্তা পাকা করছে ব্রাজিল। চোটের কারণে গ্রুপ পর্বের ম‍্যাচে খেলতে পারছেন না নেইমার। জানা যাচ্ছে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে মাঠে নামবেন তিনি। তবে এরই মধ‍্যে আবারও চিন্তার ভাঁজ ব্রাজিল শিবিরে। পায়ের চোট সারানোর মাঝে আরও অসুস্থ হয়ে পড়েছেন নেইমার। জ্বর হয়েছে তাঁর। এদিন নেইমারের জ্বরের কথা জানান ভিনিসিয়াস জুনিয়র।

নেইমারের জ্বর নিয়ে ভিনিসিয়াস জুনিয়র বলেন,” নেইমারের জ্বর হয়েছে। ও হোটেলের ঘরেই আছে। আমরা প্রার্থনা করছি যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে।”

জানা গিয়েছে, জ্বরের পাশাপাশি মাথা যন্ত্রণাও রয়েছে নেইমারের। চিকিৎসককে সে কথা জানিয়েছেন তিনি। নেইমার কবে সুস্থ হতে পারবেন সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু বলতে পারেননি চিকিৎসকেরা।

আরও পড়ুন:‘আমার মনে হয় রোনাল্ডোর মাথা ছুঁয়েছিল বলটা’, উরুগুয়ের বিরুদ্ধে গোল নিয়ে বললেন ব্রুনো ফার্নান্ডেজ

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...