Friday, April 3, 2026

Andhra Pradesh : ৮০০ টাকা কেজি গাধার মাংস ! অন্ধবিশ্বাসের জেরে চড়া দামে বিক্রি হচ্ছে গাধার দুধ

Date:

Share post:

কেউ কিছু বুঝতে না পারলে তাকে গাধা (Donkey) বলে যতই অপমান করার রেওয়াজ চলে আসুক না কেন, গাধা যে ফেলনা নয় তা আগেই বুঝিয়েছেন বিজ্ঞান। কিন্তু তাই বলে ৭০০/৮০০ টাকা কেজি দরে গাধার মাংস বিক্রি ? এখানেই শেষ নয় চড়া দামে বিকোচ্ছে গাধার দুধও (Milk)। পাশাপাশি রয়েছে বেআইনি ভাবে গাধা ও গাধার মাংস পাচারের মারাত্মক অভিযোগ। আর এত কান্ডের পিছনে রহস্য হচ্ছে অন্ধবিশ্বাস । গাধার মাংস, রক্ত, দুধে রোগের উপশম হয় – এই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে অন্ধ্রপ্রদেশে (Andhra pradesh) চলছে বেআইনি কর্মকাণ্ড।

পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস (PETA) – এর তরফ থেকে বলা হচ্ছে যে গুন্টুর-প্রকাশম ও সংলগ্ন এলাকায় মানুষের কুসংস্কার, গাধার মাংস ও দুধ খেলে লোহার মতো শক্তিশালী শরীর তৈরি হয়। স্বাস্থ্য ভাল থাকে। আর ঠিক সেই কারণের জন্যই বেড়েছে বিপুল চাহিদা। অন্ধ্রপ্রদেশের গুন্টুর ও প্রকাশম জেলায় এনজিও, পেটা ও রাজ্য পুলিশের (state police) যৌথ অভিযানে উদ্ধার প্রায় সাড়ে সাতশ কিলোগ্রাম মাংস। পাচার হওয়ার আগে ৩৬টি গাধাকেও উদ্ধার করা হয়েছে। গাধার মাংস বিক্রি ও পাচার আইনত অপরাধ। অনেকেই আবার বিভিন্ন রাজ্য থেকে অন্ধ্রপ্রদেশে গাধা পাচার করছেন। তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। কুসংস্কারের ফাঁদেই গাধার মাংসের চাহিদা বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস (People for the Ethical Treatment of Animals) এর তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইকো সিস্টেম সচল রাখতে গাধার ভূমিকা আছে। এমনকি এই প্রাণীটি যে পরিমাণ পরিশ্রম করতে পারে সেটা অন্য কোনও প্রাণীর পক্ষে করা সম্ভব কিনা সে নিয়েও মতবিরোধ আছে। কিন্তু তাই বলে গাধার দুধ আর মাংস নিয়ে যে রটনা চারপাশে সেটা সম্পূর্ণ ভুল। বিজ্ঞানসম্মত ভাবে গাধার দুধ, মাংস ও রক্তের কোনও চিকিৎসাজনিত লাভ নেই। PETA এর তরফ থেকে এই কুসংস্কার ছড়িয়ে পড়া আটকানোর জন্য সরকারি হস্তক্ষেপের দাবিও করা হয়েছে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...