Friday, April 3, 2026

আজ বিশ্বকাপে ইংল‍্যান্ডের মুখোমুখি ওয়েলস

Date:

Share post:

মঙ্গলবার বিশ্বকাপের অন‍্যতম ম‍্যাচে নামছে ইংল‍্যান্ড। প্রতিপক্ষ ওয়েলস। ‘গৃহযুদ্ধ’! মঙ্গলবার ইংল্যান্ড বনাম ওয়েলস ম্যাচকে এভাবেই চিহ্নিত করা হচ্ছে। অলিম্পিক এবং ক্রিকেট একসঙ্গে খেলে ইংল্যান্ড এবং ওয়েলস। কিন্তু ফুটবল-সহ বাকি খেলায় একে অপরের প্রতিপক্ষ। তাই এই ম্যাচটা দুটো দলের কাছেই মর্যাদার লড়াই।

প্রথম ম্যাচে ইরানকে হাফ ডজন গোল দেওয়ার পর, আমেরিকার বিরুদ্ধে গোলশূন্য ড্র। কিছুটা হলেও হতাশায় ভুগছিলেন ইংল্যান্ডের ফুটবলাররা। তাই হ্যারি কেনদের তরতাজা করে তুলতে টিম হোটেলে ফুটবলারদের স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে একটা রাত কাটানোর অনুমতি দিয়েছিলেন কোচ গ্যারেথ সাউথগেট। এতে যে কাজ হয়েছে, সেটা ওয়েলস ম্যাচের ২৪ ঘণ্টা আগে ইংল্যান্ডের অনুশীলনে কেনদের শরীরী ভাষাতেই স্পষ্ট। তবে চিন্তা একটাই। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত গোল নেই হ্যারি কেনের। ওয়েলস ম্যাচেই অধিনায়কের গোল-খরা কাটবে, এই আশায় রয়েছে গোটা ইংল্যান্ড শিবির। পাশাপাশি ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মে থাকা ফিল ফডেনকে বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে না খেলিয়ে তোপের মুখে পড়েছেন গারেথ সাউথগেট। ব্রিটিশ মিডিয়া তো বটেই, ওয়েন রুনিও ইংল্যান্ড কোচের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। সাউথগেট মঙ্গলবারের ম্যাচে ফডেনকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখলে, সমালোচনা আরও তীব্র হবে।

এদিকে, দীর্ঘ ৬৪ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করা ওয়েলস মোটেই স্বস্তিতে নেই। দু’ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়ে বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছে গারেথ বেলরা। মঙ্গলবারের ম্যাচটা অবশ্য তাঁদের কাছে সম্মানরক্ষার মঞ্চ। ইংল্যান্ডের মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ তাই সতীর্থদের আগাম সতর্ক করে দিচ্ছেন। তিনি বলছেন, ‘‘ওয়েলস কিন্তু এখনও ছিটকে যায়নি। ওরা আমাদের হারানোর জন্য মরিয়া হয়ে মাঠে নামবে। আর একা বেল নয়। ওদের দলে বেশ কয়েকজন দুর্দান্ত ফুটবলার আছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। দারুণ উত্তেজক একটা ম্যাচ হতে চলেছে।’’

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...