Thursday, April 2, 2026

সন্ত্রা*স দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত: হাসিনার সঙ্গে সাক্ষাতের পর জানালেন প্রণয় ভার্মা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

ভারতে প্রতিবেশী দেশগুলোর জন্য একটি নীতি রয়েছে। কিন্তু এক্ষেত্রে অগ্রাধিকার রয়েছে বাংলাদেশের (Bangladesh) যেকোনও ক্ষেত্রেই বাংলাদেশ সবসময় অগ্রাধিকার পেয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Prime Minister Seikh Hasina) সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতের (Courtesy Meeting) পর একথাই বললেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা (High Commissioner Pranay Verma)। এদিন বাংলাদেশকে ভারতের ‘ভালো বন্ধু’ হিসেবে অভিহিত করে রাষ্ট্রদূত বলেন, সন্ত্রা*স দমনে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে।

পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কখনোই সন্ত্রা*সবাদকে প্রশ্রয় দেয়নি। তিনি বলেন, সন্ত্রা*সের কোনো ধর্ম ও সীমানা নেই। আওয়ামী লীগ কখনোই সন্ত্রা*সবাদকে প্রশ্রয় দেয় না এবং বাংলাদেশের মাটিকে কখনোই ব্যবহার করতে দেয় না। তবে শুধু এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। হাসিনা এদিন তিস্তা নদীর জল বন্টন চুক্তির বিষয়ে বলেন, বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে তিস্তা নদীর জল বণ্টনসহ সমস্ত অমীমাংসিত সমস্যা সমাধান করতে পারে। এছাড়াও ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আহ্বান জানান শেখ হাসিনা।

এদিন প্রণয় ভার্মা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এদিনের বৈঠকে শেখ হাসিনা এবং ভার্মা উভয়েই দুই প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সহজ করতে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA) নিয়েও আলোচনা করেন। হাইকমিশনার জানান, ভারত বাংলাদেশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবরকম সহযোগিতা করবে। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেরও ভূয়সী প্রশংসা করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (Seikh Muzibar Rahman) তাঁর জীবন দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি নিজেও দেশবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করছেন।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...