Tuesday, June 23, 2026

বৃহস্পতিবারের মধ্যেই কমিশনকে নবম-দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

এসএসসি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের কমিশনকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে নবম-দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ১৮৩ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে।পাশাপাশি, নিয়োগ দুর্নীতির সমাধান না করে রাজ্য সরকার কীভাবে সুপ্রিম কোর্টে যাচ্ছে তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্তে ১৮৩ জন ভুয়ো শিক্ষকের নাম পেয়েছেন তদন্তকারী সংস্থা। গত ২১ সেপ্টেম্বর বিচারপতি নির্দেশ দেন, নবম ও দশম শ্রেণিতে ঘুরপথে বেআইনিভাবে কতজনকে নিয়োগ করা হয়েছে দ্রুত তার তালিকা দিতে হবে। কোনও টালবাহানা না করে তাড়াতাড়ি এই তালিকা দিতে হবে। তাদের নিয়োগ বাতিল করতে হবে। কারণ, দুর্নীতির জন্য যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। তাঁদেরকে দ্রুত নিয়োগ করতেই এমন পদক্ষেপ নেওয়ার নির্দেশ আদালতের।

অন্যদিকে, এদিনই এসএসসির গ্রুপ সি’র শূন্যপদে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বেআইনি নিয়োগের কারণে মোট ৩৫০ জনের চাকরি বাতিল হয়েছিল। সেই শূন্যপদে নিয়োগ করতে হবে। আদালতের পক্ষ থেকে বলা হয় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে।

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...