Wednesday, March 25, 2026

আন্তর্জাতিক G-20 সামিটের ৩ টি বৈঠক হতে চলেছে বাংলায়

Date:

Share post:

আন্তর্জাতিক G-20 সামিটের সভাপতিত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছে ভারত। এক বছর ধরে এই গোষ্ঠীর পরিচালনার ভার থাকবে ভারতের(India) হাতে। বছরভর বিভিন্ন রাজ্যে এবার অনুষ্ঠিত হবে বৈঠক। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এবার জি-টোয়েন্টির বৈঠক আয়োজনে বড় ভূমিকা নিতে চলেছে পশ্চিমবঙ্গ(West Bengal)। এই গোষ্ঠীর আন্তর্জাতিক মানের তিনটি বৈঠক হবে এ রাজ্যে।

প্রশাসনিক সূত্রে খবর জি-টোয়েন্টির প্রথম বৈঠকটিই হবে কলকাতায়। আগামী বছরের শুরুতেই কলকাতায় বৈঠকে বসবে জি-টোয়েন্টির ফিনান্সিয়াল ইনক্লুশন ওয়ার্কিং গ্রুপ বৈঠক হবে কলকাতায়। গোষ্ঠীর সদস্য সব দেশের অর্থ সচিবরা এই বৈঠকে থাকবেন। আগামী বছরের জানুয়ারি মাসের ৯ থেকে ১১ তে জে ডব্লিউ ম্যারিয়টে হবে বৈঠক। দ্বিতীয় বৈঠকও কলকাতায় হবে ফেব্রুয়ারির ৮ ও ৯ তারিখ। দুদিনের এই বৈঠকের বিষয় বিজ্ঞান ও গবেষণা। এটিও জে ডব্লিউ ম্যারিয়টেই হওয়ার কথা। এই বৈঠকে জি টোয়েন্টি সদস্য দেশের বিজ্ঞানীরা এবং বি‌জ্ঞান সংক্রান্ত সংস্থার প্রতিনিধিরাও থাকবেন। তৃতীয় বৈঠকটির বিষয় হল পর্যটন। এপ্রিলের ৩ থেকে ৫ শিলিগুড়ির মে ফেয়ার হোটেলে এই বৈঠক হবে। অতিথিদের আপ্যায়নে কোনও ত্রুটি রাখছে না রাজ্য সরকার। ইতিমধ্যেই ক্রেতা সুরক্ষা দফতরের প্রধান সচিব রোশনি সেনের তত্ত্বাবধানে একটি কমিটি তৈরি হয়েছে। তথ্য সংস্কৃতি দফতর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অতিথিদের শিলিগুড়ি থেকে চা বাগান দেখাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কলকাতায় গঙ্গাবক্ষে ক্রুজে করে বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরানোর পরিকল্পনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...