Saturday, April 4, 2026

টানাপোড়েন কাটিয়ে রাজস্থানে সন্ধি গেহলট-পাইলটের

Date:

Share post:

দীর্ঘদিনের টানাপোড়েনে অবশেষে সাময়িক ইতি টানলেন রাজস্থানের দুই কংগ্রেস নেতা অশোক গেহলট ও সচিন পাইলট। মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাত ধরাধরি করে দাঁড়াতে দেখা গেল মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটকে (Sachin Pilot)। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন, এখন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা সফল করাই আমাদের মূল লক্ষ্য।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার আগে রাজস্থানের ওই দুই নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা কেসি বেনুগোপাল। বৈঠকের আলোচনার বিষয়ে প্রকাশ্যে কিছু জানা না গেলেও অনুমান করা হচ্ছে, রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’র সময় কংগ্রেসের বিভাজন চাপা দেওয়াই আশু লক্ষ্য। সেই লক্ষ্যপূরণ হওয়াতেই সম্ভবত উচ্ছ্বসিত বেণুগোপাল বলেন, ‘এই হল আসল রাজস্থান কংগ্রেস।’

পাশাপাশি রাজস্থানের মুখ্যমন্ত্রীর অশোক গেহলট বলেন, রাহুল গান্ধী বলেই দিয়েছেন, আমরা দু’জনেই দলের সম্পদ। আমরা একত্রেই আছি। শচীন ও তাঁর সমর্থকদের মুখ্যমন্ত্রিত্বের দাবি এবং গেহলটের প্রত্যাখানের বিষয়ে বৈঠকে কী কথা হয়েছে, তা স্পষ্ট করেনি কোনও শিবির। উল্লেখ্য, গেহলট এবং পাইলটের মধ্যে কথা দূরে থাক, মুখ দেখাদেখি বন্ধ ছিল দীর্ঘদিন। আজ প্রকাশ্যে দু’জনেই দু’জনকে হাসিমুখে নমস্কার জানান।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...